1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
জগন্নাথপুরে উন্নয়ন প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার - আমার সকাল ২৪ |
২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| বিকাল ৫:০৮|
ব্রেকিং নিউজ:
আমতলীতে ইসলামিক রিলিফের ঈদ ভ্যালু ভাউচার বিতরণ মাগুরায় ‘নবজাগরণ স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন’-এর আত্মপ্রকাশ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প শাহজাদপুরে রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু, ট্রাকে আগুন রমজান হোক ভ্রাতৃত্ব ও ত্যাগের সেতুবন্ধন বাউফলে প্রধানমন্ত্রীর পক্ষে ৭০০ নারীকে শাড়ি উপহার দিলেন ড. মাসুদ এমপি লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু আমতলীতে সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মিয়ার ঈদের শুভেচ্ছা মানুষের প্রতি শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা দিয়ে ইসলামের আলোকে জীবন গড়ি সিটিটিসি’র অভিযানে ১,৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি খিলগাঁও থানা এলাকা থেকে মাদক কারবারি গ্রেফতার পাঁচবিবিতে ফিল্মি স্টাইলে ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনতাই শিরোনাম: কসবায় অভিযান: কুখ্যাত মাদক ব্যবসায়ী আল আমিনসহ ২ গ্রেফতার, ৪ কেজি গাঁজা জব্দ বান্দরবানে বিএনপি নেতা সাঈদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নিখোঁজ ব্যক্তি সন্ধানের আবেদন: মোছাঃ রসনা আক্তার জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে ঈদ উপহার ও নগদ সহায়তা ঝিকরগাছা উন্নয়ন ফোরামের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন সালথায় দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ আশুগঞ্জে অভিনব কায়দায় গাঁজা তৎপরতা: টোলপ্লাজা থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার, ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার পটিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১, মৃতদেহের পকেট থেকে টাকা চুরির অভিযোগ আমতলী বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা সৈয়দ জহির ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক পরিদর্শন সুলতান সালাউদ্দিন টুকুর ব্রাহ্মণবাড়িয়ায় ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইলিশা লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রী, তদারকির অভাব—ঈদে ঝুঁকিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণ মন্ত্রী দুলু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন নীতিমালা-২০২৬ জারি লংগদুতে সেনাবাহিনীর অভিযানে অবৈধ পিস্তল ও গুলি উদ্ধার লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু ঈদে পর্যটকে মুখর রাঙামাটি–সাজেক, কটেজ ও হাউজবোটে শতভাগ বুকিং জীবননগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কবিরহাটে প্রতারণার চেষ্টা, যুবককে জনতার হাতে ধরা জগন্নাথপুরে উন্নয়ন প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের চাপায় সিএনজি চালক নিহত নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ি নিহত, পুত্রবধূ গ্রেফতার দুমকি উপজেলায় নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন রমজান চলতি বছর ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা, ঈদুল ফিতর ২০ মার্চ উদযাপিত হতে পারে ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার বুলিং প্রতিরোধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত চন্দনাইশের সাবেক ছাত্রনেতা মো. আব্দুল করিম আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

জগন্নাথপুরে উন্নয়ন প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার

শাহ্ ফুজায়েল আহমদ,
  • আপলোডের সময় : বুধবার, মার্চ ১৮, ২০২৬,
জগন্নাথপুরে উন্নয়ন প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার
জগন্নাথপুরে উন্নয়ন প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার

জগন্নাথপুরে উন্নয়ন প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার

শাহ্ ফুজায়েল আহমদ, নির্বাহী সম্পাদক

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের আগে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক আলোচনা ক্রমেই জোরদার হচ্ছে। এ প্রেক্ষাপটে উপজেলা বিএনপির আহ্বায়ক, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আবু হুরায়রা ছাদ মাস্টার উন্নয়ন প্রত্যাশী জনমতের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

নির্বাচন কমিশন এখনও তফসিল ঘোষণা না করলেও রাজনৈতিক মহলে শিগগিরই ঘোষণা আসতে পারে বলে জোর আলোচনা চলছে। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ও জনসম্পৃক্ততা চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে।

স্থানীয়দের অভিযোগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎসহ বিভিন্ন ক্ষেত্রে জগন্নাথপুর এখনো কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে। ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি, জগন্নাথপুরকে একটি আধুনিক ও পরিকল্পিত মডেল উপজেলায় রূপান্তর করা।

উপজেলার কৃতি সন্তানদের মধ্যে রয়েছে বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুস সামাদ আজাদ, যার অবদান দেশ-বিদেশে সুপরিচিত। সাম্প্রতিক জাতীয় নির্বাচনের পর স্থানীয় রাজনীতিতে নতুন গতি সঞ্চার হয়েছে। সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ কয়ছর আহমদ, যাঁর সঙ্গে সমন্বয়ে স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

জগন্নাথপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হবিবপুর এলাকার বাসিন্দা আবু হুরায়রা ছাদ মাস্টার দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও রাজনীতির সঙ্গে যুক্ত। স্থানীয়দের মতে, তিনি সৎ, পরিচ্ছন্ন এবং জনবান্ধব নেতৃত্বের প্রতীক।

আবু হুরায়রা ছাদ মাস্টার বলেন, “দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। আমি আশা করি, আগামীর স্থানীয় নির্বাচনগুলোও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছি। নির্বাচিত হলে মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদের নেতৃত্বে জগন্নাথপুরকে একটি আধুনিক, উন্নত ও মডেল উপজেলায় রূপান্তর করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব, ইনশাআল্লাহ।”

এছাড়া তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, “ঈদ আনন্দ, শান্তি ও সম্প্রীতির প্রতীক। অতীতের সব দুঃখ-কষ্ট ও ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করি।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper