1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ছেলের কোলে ভর করে ভোটকেন্দ্রে ৮৫ বছরের বৃদ্ধ - আমার সকাল ২৪ |
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:২৫|
ব্রেকিং নিউজ:
কয়েকটি কেন্দ্রের ফল প্রকাশ, বিভিন্ন আসনে হাড্ডাহাড্ডি লড়াই হেঁটে-রিকশায় ৫৭ কিমি পাড়ি দিয়ে শেষ মুহূর্তে পোস্টাল ব্যালট পৌঁছে দিলেন পোস্টম্যান মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে ৭ ভোটে নাসীরুদ্দীন পাটওয়ারীর জয় মনিরা শারমিনের অভিযোগ: ভোটের ফলাফল পরিবর্তনের চেষ্টা এনসিপি কখনোই মানবে না জামায়াত আমিরের ভোটকেন্দ্রে অনিয়ম রেকর্ড করার আহ্বান নাহিদ ইসলাম: ভোটাধিকার রক্ষা করুন, শেষ ঘণ্টায় সর্বোচ্চ সতর্ক থাকুন” ভোটগ্রহণ শেষ, গণনা শুরু ছেলের কোলে ভর করে ভোটকেন্দ্রে ৮৫ বছরের বৃদ্ধ শেরপুর-১ আসনে ব্যালট ছিনতাইয়ের চেষ্টা: একজনের ৩ বছরের কারাদণ্ড শেরপুরে ভোটকেন্দ্রে ব্যালট বই ছিনতাই, যুবকের ৩ বছরের সশ্রম কারাদণ্ড মাহুতোলা কেন্দ্রে ব্যালটে সিল মারার দৃশ্য ধারণ: সাংবাদিক টিটুর ওপর হামলা, রক্তাক্ত নোয়াখালী সদর উপজেলার সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত ৯০ বছরের আনোয়ারা বেগম মধুখালীতে ভোট কেন্দ্রের পাশে বোমাসদৃশ্য বস্তু উদ্ধার ৭০%-এর বেশি ভোট পড়বে: জামায়াত প্রার্থী বাবা-ভাইকে সঙ্গে নিয়ে ভোট দিলেন সারজিস, জয়ের আশা ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক: ইসি সচিব জয়ের বিষয়ে আশাবাদী তারেক রহমান অসুস্থ ৮৬ বছরের বৃদ্ধ স্ত্রীকে নিয়ে ভোট কেন্দ্রে গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আহত ৩ ঠাকুরগাঁওয়ে ভোটের দিনে ফখরুলের মন্তব্য ভোটার তালিকায় বিশৃঙ্খলা, ভোটপ্রক্রিয়া ঝুঁকিতে: ববি হাজ্জাজ ভোট দিলেন তারেক-ফখরুল এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ভোট দিলেন ফেনীতে রাঙামাটি-২: ২১৩ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু মাদারগঞ্জে ভোটগ্রহণ শুরু, ভোটারদের উপচে পড়া ভিড় ভোটের দিনে খালেদা জিয়াকে স্মরণ করলেন ছাত্রদল সভাপতি ময়মনসিংহে শুরু হলো ভোটগ্রহণ, ১৭ বছর পর আনন্দে ভোটাররা ফরিদপুর-২: জোট প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের মাঝে টাকা ছাড়ানোর অভিযোগ শামা ওবায়েদের ফেনীতে মহিলা দল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ১৭ বছর পর ভোট দিয়ে ‘ঈদ ঈদ’ অনুভূতি সরকার গঠনের দ্বারপ্রান্তে ১১ দলীয় জোট: নাহিদ ইসলাম ত্রয়োদশ জাতীয় নির্বাচন: পাহাড়ি দুর্গম এলাকায় কেন্দ্রে বহুমাত্রিক নিরাপত্তা বলয়ে ব্যালট পাঠানো সম্পন্ন উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ, সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড় রাজশাহীতে চলছে ভোটের সরঞ্জাম বিতরণ ভোট দিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ঢাকা–৮ আসনের এক কেন্দ্রে পোলিং এজেন্ট প্রবেশে বাধা, পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনীর হস্তক্ষেপ বেগমগঞ্জে ভোটকেন্দ্র থেকে সিসিটিভি ক্যামেরা চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ একদিনেই সংসদ নির্বাচন ও গণভোট: ভোট দিচ্ছেন প্রায় পৌনে ১৩ কোটি নাগরিক ভোট দিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

ছেলের কোলে ভর করে ভোটকেন্দ্রে ৮৫ বছরের বৃদ্ধ

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬,
ছেলের কোলে ভর করে ভোটকেন্দ্রে ৮৫ বছরের বৃদ্ধ
ছেলের কোলে ভর করে ভোটকেন্দ্রে ৮৫ বছরের বৃদ্ধ

ছেলের কোলে ভর করে ভোটকেন্দ্রে ৮৫ বছরের বৃদ্ধ

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম):
ছেলের কোলে ভর করে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করলেন ৮৫ বছর বয়সী কবির হোসেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মিরসরাই উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। ভোট শেষে কবির হোসেন বলেন, “বয়স হয়েছে, তার ওপর অসুস্থ। ছেলের কোলে ভর করে কেন্দ্রে এসেছি। হয়তো এটাই আমার জীবনের শেষ ভোট। যাকে ভোট দিয়েছি তিনি জিতলে আরও ভালো লাগবে।”

কবির হোসেন দুর্গাপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা ও সালাহ উদ্দিনের ছেলে।

একই কেন্দ্রে ভোট দিতে আসা গৃহবধূ আসমা আক্তার বলেন, “১৭ বছর ভোট দিতে পারিনি। আজ খুব খুশি মনে ভোট দিতে এসেছি। বাড়ির সব মহিলাকে সঙ্গে নিয়ে কেন্দ্রে এসেছি।”

সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, দিনের শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়েছে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মিরসরাইয়ে মোট ভোটার ৩ লাখ ৮৬ হাজার ৬৭৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৯ হাজার ৮৫৯ জন, নারী ১ লাখ ৮৬ হাজার ৮১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন ৬ হাজার ৫৭২ জন। পোস্টাল ব্যালট বাদে ভোটার সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ১০২ জন।

মোট ভোটকেন্দ্র ১০৬টি এবং বুথ ৭১৮টি। সব কেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ১০৬টি কেন্দ্রের মধ্যে ৪৮টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ আসনে ১৮ থেকে ৩৩ বছর বয়সী ভোটার রয়েছেন ১ লাখ ২৩ হাজার ৯৭২ জন। মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper