1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ছাতকে হাটবাজার উন্নয়নের আড়ালে কোটি টাকার ভিটা বাণিজ্য, সংঘাতের আশঙ্কা - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| বিকাল ৪:৪৫|
ব্রেকিং নিউজ:
মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছাতকে হাটবাজার উন্নয়নের আড়ালে কোটি টাকার ভিটা বাণিজ্য, সংঘাতের আশঙ্কা

সাজ্জাদ মাহমুদ মনির
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫,

ছাতকে হাটবাজার উন্নয়নের আড়ালে কোটি টাকার ভিটা বাণিজ্য, সংঘাতের আশঙ্কা

স্টাফ রিপোর্টার, সাজ্জাদ মাহমুদ মনির

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় হাটবাজার উন্নয়নের নামে একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে কোটি টাকার ভিটা বাণিজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ—সরকারি খাস জমিতে হাটবাজার উন্নয়ন প্রকল্পের আড়ালে প্রতিটি ভিটার জন্য ৩ থেকে ৪ লাখ টাকা করে এনে এখন পর্যন্ত একশ’র বেশি ভিটা বন্দোবস্ত দেওয়া হচ্ছে। এতে প্রায় দেড় কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নিয়েছে সংশ্লিষ্ট মহল।


সরকারি জমিতে গোপনে ভিটা নির্মাণ

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব রামপুর মৌজার ১ নম্বর সরকারি খতিয়ানভুক্ত (জে.এল.নং–২৪৬) জমিতে আনুষ্ঠানিক বন্দোবস্তের আগেই প্রায় এক মাস ধরে ভিটা নির্মাণ চলছে। নিয়ম অনুযায়ী নামমাত্র মূল্যে বন্দোবস্ত দেওয়ার কথা থাকলেও তা নিয়ে চলছে গোপন বাণিজ্য। ফলে সরকারি প্রকল্পের নামে ব্যক্তি স্বার্থে অর্থ উপার্জনের অভিযোগ উঠেছে।


বিরোধ–মামলা ও উত্তেজনা

জমি বন্দোবস্তের বিষয়টি প্রকাশ্যে আসতেই পার্শ্ববর্তী জমি নিয়েও দাবি শুরু হয়। কবরস্থান ও ঈদগাহের জন্য জমি দাবি করায় স্থানীয় ব্যবসায়ী জহির হোসেনের বিরুদ্ধে ‘চাঁদাবাজি’র মামলা করা হয়। এ মামলার প্রতিবাদে গত ২১ অক্টোবর এলাকাবাসী মানববন্ধন করে। অন্যদিকে, বিপরীত পক্ষও পাল্টা কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে। এর ফলে এলাকায় উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।


সরকারি প্রকল্পের অর্থ আর সিন্ডিকেটের বাণিজ্য

উপজেলা পরিষদের তথ্য অনুযায়ী, গত ৮ আগস্ট এক সভায় গোবিন্দগঞ্জ বাজার উন্নয়নে ৯টি প্রকল্প অনুমোদিত হয়। এর মধ্যে চারটি প্রকল্পে বরাদ্দ দেওয়া হয় ১৪ লাখ টাকা এবং পরবর্তী সময়ে আরও দুটি প্রকল্পে বরাদ্দ হয় ১০ লাখ টাকা। মোট ২৪ লাখ টাকার সরকারি উন্নয়ন প্রকল্পকে ঘিরে কোটি টাকার ভিটা বাণিজ্যের অভিযোগ তুলেছেন এলাকাবাসী।


প্রশাসনের অবস্থান

গোবিন্দগঞ্জ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহাজান মিয়া বলেন, “এ বিষয়ে বিস্তারিত সভাপতি জানেন, আমার কাছে তথ্য নেই।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ বলেন, “সরকারি নীতিমালার বাইরে আমি কোনো ফাইলে স্বাক্ষর করিনি। নতুন এসিল্যান্ড দায়িত্ব গ্রহণের পর বিষয়টি পর্যালোচনা করা হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন,
“ব্যবসায়ীদের জন্য সরকার শেড নির্মাণ করছে এবং কেবল সরকারি নির্ধারিত অর্থই নেওয়া হচ্ছে। দোকান বরাদ্দের নামে কেউ যদি অতিরিক্ত অর্থ নেয়, তা খতিয়ে দেখা হবে।”
তিনি তাঁর ফেসবুক পেজে আরও জানান, “গোবিন্দগঞ্জ বাজারের দোকান বরাদ্দে কোনো ধরনের অর্থ লেনদেনের বিষয় জানলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানান।”


স্থানীয়দের দাবি

স্থানীয় সচেতন মহল অভিযোগগুলো তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও হাটবাজারের উন্নয়ন কার্যক্রম স্বচ্ছতার মাধ্যমে বাস্তবায়নের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper