
শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক
প্রখ্যাত ছড়াকার মানসুর মুজাম্মিল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ভোর ৪টা ২৭ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুর খবরে সাহিত্য অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দীর্ঘদিন ধরে তিনি ছড়া সাহিত্য চর্চার মাধ্যমে পাঠকমহলে বিশেষ পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তাঁর লেখনী ছিল সহজ, হৃদয়গ্রাহী এবং সমাজসচেতন ভাবনায় সমৃদ্ধ।
মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, শুভানুধ্যায়ী ও শোকাহত স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা।