
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ
নোয়াখালীর চাটখিল উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
৫ এপ্রিল দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে চাটখিল ইসলামিয়া হাসপাতালে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়।
এছাড়া চাটখিল ফিজিওথেরাপি সেন্টারে অবৈধভাবে রোগী ভর্তি রাখার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে রোগী ভর্তি কক্ষগুলো সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।