
উথোয়াই খৈ রাখাইন, স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম)
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দুর্ঘটনার পর বাসার কর্মচারীরা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (নিটোর)-এ তার চিকিৎসা চলছে।
তার আঘাতের ধরন ও বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার পর পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার খোঁজখবর নিচ্ছেন।