
চট্টগ্রাম প্রতিনিধি — সাহিল মাহমুদ
চট্টগ্রাম-১০ আসনে সম্প্রতি নির্বাচিত নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আল নোমানকে গতকাল সন্ধ্যা ৭টায় একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা জানানো হয়েছে।
শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ ছিল। উপস্থিত জনতা ফুলেল শুভেচ্ছা ও উচ্ছ্বাসের মাধ্যমে নবনির্বাচিত নেতাকে বরণ করে নেন।
অনুষ্ঠানে বিশেষভাবে সক্রিয় ছিলেন ৪২ নং স্বেচ্ছাসেবকদলের নেতা মাইনুদ্দিন ইসলাম, আরমান, ফারুক, শাকিল, তাহের ও ইকবালসহ অন্যান্য সিনিয়র ও জুনিয়র নেতৃবৃন্দ। তাদের নিবেদিতপ্রাণ অংশগ্রহণ অনুষ্ঠানের আকর্ষণ বৃদ্ধি করেছে।
সংবর্ধনা অনুষ্ঠানে সাধারণ মানুষ ও তৃণমূলের নেতাকর্মীদের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হন সাঈদ আল নোমান।