1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ঘুমের ওষুধ খেয়ে চিকিৎসকের আত্মহত্যা - আমার সকাল ২৪ |
১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| মঙ্গলবার| রাত ৩:৫২|
ব্রেকিং নিউজ:
নওগাঁর আত্রাইয়ে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বেনাপোল স্থলবন্দর শ্রমিকদের কাছে দোয়া চাইলেন বিএনপি প্রার্থী নুরুজ্জামান লিটন নাটোরে শর্ট সার্কিটের আগুনে মা ও শিশুর মৃত্যু, আহত ২ তালতলীতে ইসলামী আন্দোলনের শেষ জনসভা, জনসমুদ্রের ঢল গাজীপুরের ৫টি আসনে ব্যালট পেপার বিতরণ কার্যক্রম স্থগিত বেলকুচি ভোটকেন্দ্র ১০০% সিসি ক্যামেরায়, আইন-শৃঙ্খলা সর্বোচ্চ সতর্কতায় পরীরখাল বাজারে গভীর রাতে চায়ের দোকানে আগুন, কোটি টাকার মালামাল পুড়ে ছাই জামায়াত নেতাকর্মীদের দাবি: হামলাকারীদের গ্রেপ্তার ও ওসি প্রত্যাহার জাতীয় কৃষক দিবস উদযাপন:বোচাগঞ্জে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা সাদিক কায়েমের মোবাইল নিষিদ্ধ সিদ্ধান্তের কঠোর প্রতিবাদ বাউফলের দ্বিপাশায় নারীদের উৎসবমুখর ভোটসংলাপ লামা পৌরসভার ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ কালিয়াকৈরে ট্রাকচাপায় নারী পোশাক শ্রমিক নিহত পার্বতীপুরে ধানের শীষ প্রার্থী কামরুজ্জামানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা দেওয়ানগঞ্জে জামায়াতের বিশাল শো-ডাউন: জয় নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞা সাঈদীর ঢাকা-১৮ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন মান্না হাজিরবাগে জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত শংকরপুরে জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত আলীকদমে ১১ দলীয় জোটের গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত দুর্গাপুরে কম্পিউটার ট্রেনিং সেন্টারের ২৯তম ব্যাচের বিদায় অনুষ্ঠান ছাতকে মিলন–মিজানের নেতৃত্বে ধানের শীষের নির্বাচনী শেষ মিছিল ও জনসভা ভোট ও ভোটারের নিরাপত্তায় সালথায় যৌথ বাহিনীর ব্যাপক মহড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠপর্যায়ে পরিদর্শনে নৌবাহিনী প্রধান বিএনপি নির্বাচিত হলে দিল্লির থেকেও বরগুনা আওয়ামী লীগ ভালো থাকবেন বাংলাদেশের আলো’ পত্রিকায় বান্দরবানের আরাফাত জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত গাড়ি বহরে হামলার প্রতিবাদে সালথায় কাফনের কাপড় পরে জোটের সংবাদ সম্মেলন শিবগঞ্জে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক নাটোরের গুরুদাসপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ একজন আটক নাজিরপুরে বিএনপি প্রার্থী আলমগীর হোসেনের বিশাল নির্বাচনী জনসভা উখিয়ায় যৌথবাহিনীর অভিযান: ক্যাম্পের বাইরে থাকা ৬ শতাধিক রোহিঙ্গা আটক উলিপুর রাজনীতিতে নতুন সমীকরণ: ২০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান তালা প্রতীকের বিশাল সমর্থনে শান্তিগঞ্জে জনসভায় অঙ্গীকারবদ্ধ ব্যারিস্টার আনোয়ার হোসেন উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকারে প্রচারণার তুঙ্গে সাচিং প্রু জেরি আজ থেকে মাঠে নামছে যৌথ বাহিনী ছাগলনাইয়ায় পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার বরগুনার তালতলীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি হিরোন গ্রেপ্তার ছাগলনাইয়ায় কৃষক সমাবেশে এমপি প্রার্থীর কৃষক ও এলাকাবাসীকে সমর্থনের আহ্বান গাজীপুরে মাদকমুক্তি ও খেলাধুলার ওপর গুরুত্বারোপ করলেন এম. মঞ্জুরুল করিম রনি পটুয়াখালী-২: সাবেক মেম্বার আবদুস সালাম জামায়াতে ইসলামে যোগদান বাউফল থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ

ঘুমের ওষুধ খেয়ে চিকিৎসকের আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : শনিবার, জুন ২২, ২০২৪,
ঘুমের ওষুধ খেয়ে চিকিৎসকের আত্মহত্যা
ঘুমের ওষুধ খেয়ে চিকিৎসকের আত্মহত্যা

গোবিন্দগঞ্জের ডা: রোমানা শারমিন রুম্পা অতিরিক্ত ঘুমের ঔষধ সেবনে মৃত্যুবরণ করেন

গাইবান্ধা, ২২ জুন: গত বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ডা: রোমানা শারমিন রুম্পা (৩৫) মৃত্যুবরণ করেন। জানা গেছে, অতিরিক্ত ঘুমের ঔষধ সেবনের কারণে তার মৃত্যু হয়েছে।

মৃত ডা: রোমানা ছিলেন বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার। তিনি গোবিন্দগঞ্জের বাসিন্দা ছিলেন এবং তার স্বামী ডা: সাজেদুল ইসলাম সুজন টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

পরিবারের সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে ডা: রোমানা অতিরিক্ত ঘুমের ঔষধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের অজান্তেই তিনি নিজ শয়নকক্ষে ঔষধ সেবন করেন। পরে তার অবস্থা খারাপ হয়ে পড়লে তাকে দ্রুত টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকেলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

শুক্রবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে ডা: রোমানার মরদেহ বগুড়া শহরের বৃন্দাবনপাড়ায় নিজ বাড়িতে নেওয়া হয়।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনা গোবিন্দগঞ্জ সহ বৃহত্তর বগুড়া জেলায় ব্যাপক শোক সৃষ্টি করেছে। ডা: রোমানা শারমিন রুম্পা তার স্বামী, এক মেয়ে, মা, ভাই-বোনসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper