1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
গজারিয়ায় সংঘর্ষে আহত ৯, ভাঙচুর-লুটপাট - আমার সকাল ২৪ |
৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সন্ধ্যা ৬:৪৮|
ব্রেকিং নিউজ:
নোয়াখালীর মাইজদীতে প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি স্কুল নয় যেন কোচিং সেন্টার: প্রাথমিকে পড়তে হয় মাসিক বেতন দিয়ে বগুড়ার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা আটক ঝিনাইদহে স্বামী হত্যার আসামিদের মুক্তভাবে ঘোরাফেরার অভিযোগ তুলেছেন নিহতের স্ত্রী রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা শাহজাদপুরে ট্যাংকলরীর ধাক্কায় প্রাণ গেল পশু চিকিৎসকের যাত্রাবাড়ী থানার অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জন গ্রেফতার চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হাসপাতাল ও ফিজিওথেরাপি সেন্টারে দেড় লাখ টাকা জরিমানা, সিলগালা অপারেশন থিয়েটার ভোগান্তি আর রোদে পুড়ে অপেক্ষা, স্বস্তি শুধু তেল প্রাপ্তিতে বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন জ্বালানি সংকটে সার কারখানায় রেশনিং, ফেঞ্চুগঞ্জে উৎপাদন বন্ধ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ডিএমপি ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযান: ৩ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা, ৯ জনকে কারাদণ্ড উজিরপুরে মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য; কবিরের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসী ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, স্ত্রী গুরুতর আহত নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কে যৌথ অভিযানে বিপুল ইয়াবাসহ ৩ জন আটক চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন চট্টগ্রামে র‍্যাবের জালে ‘গলাকাটা বাচা’: সন্ত্রাসের ছায়া ভাঙার আরেক ধাপ দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা: অর্থমন্ত্রীর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযানে ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের দাবি পতেঙ্গা সৈকতে দুর্ঘটনা: বৃদ্ধ পর্যটক আহত, নিরাপত্তা প্রশ্নের মুখে মার্কিন এফ-১৫ই বিমানের ক্রু উদ্ধার, অভিযান এখনো চলমান রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন চট্টগ্রামে সন্ত্রাসী হামলা: আহত ৪, গ্রেপ্তার ৫ তেলের দাম ও সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্য বাংলাদেশে তেলের দাম এখনও অপরিবর্তিত ডিএমপি ট্রাফিকের সমন্বিত উচ্ছেদ অভিযানে ৩,৭০,৫০০ টাকা জরিমানা, ১৩ জনের কারাদণ্ড রামপালে হাসপাতাল হঠাৎ পরিদর্শন, স্বাস্থ্যসেবার মান বাড়াতে কঠোর নির্দেশ প্রতিমন্ত্রীর কুড়িগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা: পরিবার টাকা দিতে পারায় হতাশা শেরপুরে চাঞ্চল্যকর ডলি হত্যা: ৪৮ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রেফতার ২ রামপালে মাছের ঘের দখল, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ শেরপুরে নির্বাচন কমিশনারের সভায় সাংবাদিকদের প্রবেশে বাধা, খবর বয়কটের ঘোষণা নোয়াখালী জেলা শহরে ড্রেন পরিষ্কার নিয়ে অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী পার্বতীপুরের কৃতি সন্তান তাজুল ইসলামের ব্যারিস্টার স্বীকৃতি লাভ বিজিবির অভিযানে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার রাঙ্গাবালীতে মাদকবিরোধী মানববন্ধন, সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক পরিচ্ছন্ন শহর, সুস্থ নাগরিক: বান্দরবান ৮নং পৌর বিএনপির ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান

গজারিয়ায় সংঘর্ষে আহত ৯, ভাঙচুর-লুটপাট

মোঃ দুলাল সরকার
  • আপলোডের সময় : রবিবার, এপ্রিল ৬, ২০২৫,
গজারিয়ায় সংঘর্ষে আহত ৯ ভাঙচুর-লুটপাট
গজারিয়ায় সংঘর্ষে আহত ৯ ভাঙচুর-লুটপাট

মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, উভয় পক্ষের ৯ জন আহত


✍️ মোঃ দুলাল সরকার নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। এ সময় ৮টি বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

শনিবার (৫ এপ্রিল) দুপুর ৩টার দিকে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের মার্ডারের চর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরেই হোসেন্দী ইউনিয়নের মার্ডারের চর গ্রামের হুমায়ূন গ্রুপের সঙ্গে পাশের চর বলাকী গ্রামের মাহফুজ প্রধান গ্রুপের বিরোধ চলে আসছে। আধিপত্যসহ নানা বিষয়কে কেন্দ্র করে এই দ্বন্দ্ব। উল্লেখ্য, ২০১৬ সালের ১৪ জুলাই চর বলাকী গ্রামে সংঘটিত এক হত্যাকাণ্ডে পাঁচজন নিহত হন। এ মামলার বিচারিক কার্যক্রম বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। ফলে মামলার বাদী ও বিবাদী পক্ষ উভয়েই আবারও সক্রিয় হয়ে উঠেছে। হুমায়ূন গ্রুপের সঙ্গে মামলার বাদী পক্ষের এবং মাহফুজ গ্রুপের সঙ্গে বিবাদী পক্ষের সখ্যতা রয়েছে বলে জানা গেছে।

ঘটনার দিন শনিবার দুপুরে হুমায়ূন তার নিজ বাড়িতে নিজের গ্রুপের লোকদের খাওয়ানোর আয়োজন করলে, সেখানে মাহফুজ গ্রুপের ৬০-৭০ জন দেশীয় অস্ত্রশস্ত্রসহ অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠে।

ঘটনার প্রত্যক্ষদর্শী হুমায়ূনের বড় ভাই মোহাম্মদ লিটু জানান, “আমাদের লোকজন খেতে বসেছিলো, ঠিক তখনই মাহফুজ গ্রুপের লোকজন হামলা চালায়। হামলায় আমাদের অন্তত সাতজন আহত হয়েছে। তারা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত আক্রমণ করে এবং আমাদের লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর হামলাকারীরা আমার একটি বসতঘরসহ হুমায়ূন, সুমন, সোহেল, দীপু, আসাদুজ্জামান ও আনিসের বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়।”

অন্যদিকে, সংঘর্ষে আহত মাহফুজ গ্রুপের সদস্য আনোয়ার প্রধান দাবি করেন, “আমরা বিএনপি করি। আজকে দুপুরে খবর পেলাম স্থানীয় আওয়ামী লীগের লোকজন হুমায়ূনের বাড়িতে গোপন বৈঠক করছে। আমরা সেখানে গিয়ে তাদের নিষেধ করতে চাইলে হঠাৎ তারা আমাদের উপর হামলা চালায়।”

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশি টহল জোরদার করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper