
মোঃবিল্লাল হোসেন, ক্রাইম রিপোর্টার, আমার সকাল২৪
কেশবপুর উপজেলায় আইন শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় থানা পুলিশ ৩টি তেলপাম্পে বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানের সময় রেজিস্ট্রেশনবিহীন ৮টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়েছে এবং কেশবপুর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
এছাড়া, অবৈধভাবে মোটরসাইকেল থেকে তেল বের করে বোতলজাত করার অভিযোগে রিদয় রায় নামে একজনকে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত ৪ লিটার পেট্রোল কেশবপুর পাম্পে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জব্দকৃত তেল বিক্রির অর্থ আগামীকাল সকালেই সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে।