1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
কুড়িগ্রামে এলপিজি গ্যাসের দাম দ্বিগুণ, তবুও মিলছে না সিলিন্ডার - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ১:২২|
ব্রেকিং নিউজ:
শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে

কুড়িগ্রামে এলপিজি গ্যাসের দাম দ্বিগুণ, তবুও মিলছে না সিলিন্ডার

মোঃ সোলায়মান গনি
  • আপলোডের সময় : শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬,
কুড়িগ্রামে এলপিজি গ্যাসের দাম দ্বিগুণ, তবুও মিলছে না সিলিন্ডার
কুড়িগ্রামে এলপিজি গ্যাসের দাম দ্বিগুণ, তবুও মিলছে না সিলিন্ডার

কুড়িগ্রামে এলপিজি গ্যাসের দাম দ্বিগুণ, তবুও মিলছে না সিলিন্ডার

মোঃ সোলায়মান গনি | কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রাম জেলায় এলপিজি গ্যাসের সংকট চরম আকার ধারণ করেছে। দাম প্রায় দ্বিগুণ বেড়েছে, তবুও সময়মতো মিলছে না সিলিন্ডার। এতে সাধারণ ভোক্তা থেকে শুরু করে হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে।

জানা গেছে, জেলার প্রায় ৫০ শতাংশ মানুষ বাসাবাড়ি, হোটেল-রেস্তোরাঁ ও পরিবহন খাতে এলপিজির ওপর নির্ভরশীল। দীর্ঘদিন ধরেই রান্নার প্রধান জ্বালানি হিসেবে সিলিন্ডার গ্যাস জনপ্রিয় হয়ে উঠেছে। তবে গত ১–২ সপ্তাহ ধরে অতিরিক্ত দাম দিয়েও অনেকেই গ্যাস পাচ্ছেন না।

সরকার নির্ধারিত ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৩০৬ টাকা হলেও বাজারে তা ১,৬০০ থেকে ১,৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

এমোহনী এলাকার বাসিন্দা মাসুদ রানা বলেন,

“গত কয়েক দিন ধরে গ্যাস সিলিন্ডারের দাম অনেক বেড়ে গেছে। কিনতে হিমশিম খেতে হচ্ছে, তবুও না কিনে উপায় নেই।”

কুড়িগ্রাম পৌরসভার বাসিন্দা রতন চন্দ্র বলেন,

“শহরে থাকলেও গ্যাস সংকটের কারণে রান্নায় মারাত্মক সমস্যা হচ্ছে। মাঝে মাঝে টাকা দিয়েও পাওয়া যায় না।”

সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরাও। শাপলা চত্বরে জান্নাত হোটেলের মালিক মুন্না বলেন,

“গ্যাসের দাম বেড়েছে, কিন্তু খাবারের দাম বাড়াতে পারছি না। ফলে ব্যবসায় লোকসান হচ্ছে।”

এ বিষয়ে শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও যমুনা গ্যাসের ডিলার বদরুল আহসান মামুন বলেন,

“চাহিদার তুলনায় সরবরাহ কম। ক্রয়মূল্য, পরিবহন খরচ ও স্বাভাবিক মুনাফা যোগ করেই সিলিন্ডার বিক্রি করছি। তাই দাম বেড়েছে।”

এদিকে অতিরিক্ত দাম ঠেকাতে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কুড়িগ্রাম জেলা অফিসের সহকারী পরিচালক মো. শেখ সাদী বলেন,

“আমাদের অভিযান প্রতিদিনই চলছে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper