1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
কুড়িগ্রাম-৩: ডা. আক্কাস আলীর অতীত রাজনীতি ঘিরে বিতর্ক - আমার সকাল ২৪ |
১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| বিকাল ৫:০১|
ব্রেকিং নিউজ:
ঝুঁকিতে মুড়াপাড়া জমিদার বাড়ি রাজশাহীতে ভিজিএফের চাল বিতরণ শুরু আজমিরীগঞ্জকে আধুনিক উপজেলায় রূপান্তরের স্বপ্ন দেখছেন সিদ্দিকুর অভি শাহজাদপুর চৌকি আদালত প্রাঙ্গণে নলকূপ সচল রাখার দাবি এলাকাবাসীর রুমাবাসীর দাবি: জিংসম লিয়ান বমকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য করার আহ্বান গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার  বাকেরগঞ্জে নৌবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক রাজশাহী মেডিকেলে মায়ের মৃত্যুর পর নবজাতককে দত্তক নিতে হাসপাতালে ভিড় ঈদকে সামনে রেখে গোপালগঞ্জে ‘রাজকীয় উটের মাংস’ বিক্রির ঘোষণা ৪৭টি মাথার খুলি ও বিপুল মানব হাড়সহ কঙ্কাল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার রাজশাহীতে ২ ছিনতাইকারী গ্রেপ্তার নন্দীগ্রামে মাদকসহ ৪ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দায়সারা আয়োজনে নলছিটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন রূপগঞ্জে জমইয়তে হিযবুল্লাহর ইফতার ও দোয়া মাহফিল বেনাপোল স্থলবন্দরে ১৭ মেট্রিক টন পাটের বীজের চালান আটক ফরিদপুরে ইটভাটায় মোবাইল কোর্ট, দুই ভাটাকে জরিমানা উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট নারায়ণগঞ্জে ডিউটিরত পুলিশের কাছ থেকে ছিনতাইকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার, গ্রেফতার ১    পানিসারা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন, ৪৯৬ নারী পেলেন টাকা আজমপুর স্টেশনে সিগন্যাল চুরি ও রহস্যময় কার্যক্রম: স্থানীয়দের অভিযোগ জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্রছাত্রীদের ঈদ উপহার বিতরণ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় কৃষকদল নেতাসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন তেজগাঁওয়ে মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি সচেতনতামূলক সভা চট্টগ্রামের সীতাকুন্ডে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ সন্ত্রাসী আটক রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি নওগাঁর বদলগাছী শশান ঘাটে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার বান্দরবান লামায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন চট্টগ্ৰামের সড়ক দুর্ঘটনায় ফুডপান্ডা ডেলিভারিম্যান নিহত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধন

কুড়িগ্রাম-৩: ডা. আক্কাস আলীর অতীত রাজনীতি ঘিরে বিতর্ক

মোঃ সোলায়মান গনি
  • আপলোডের সময় : শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫,
কুড়িগ্রাম-৩: ডা. আক্কাস আলীর অতীত রাজনীতি ঘিরে বিতর্ক
কুড়িগ্রাম-৩: ডা. আক্কাস আলীর অতীত রাজনীতি ঘিরে বিতর্ক

কুড়িগ্রাম-৩: ডা. আক্কাস আলীর অতীত রাজনীতি ঘিরে বিতর্ক

মোঃ সোলায়মান গনি, স্টাফ রিপোর্টার | কুড়িগ্রাম

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও সংসদপ্রার্থী ডা. আক্কাস আলীকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। তার অতীত রাজনৈতিক কর্মকাণ্ড, একাধিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা এবং বিতর্কিত নির্বাচনে অংশগ্রহণ নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ডা. আক্কাস আলীর রাজনৈতিক অতীত ভোটারদের মধ্যে আস্থাহীনতা ও বিভ্রান্তি সৃষ্টি করছে। অভিযোগ রয়েছে, ২০১৮ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। সে সময় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে মাঠপর্যায়ে কাজ করার কথাও বলা হচ্ছে, যা স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

এছাড়া ২০১৮ সালের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে অংশগ্রহণকে সমালোচকরা সুবিধাবাদী রাজনীতির উদাহরণ হিসেবে উল্লেখ করছেন। ২০২৪ সালের তথাকথিত “ডামি নির্বাচন”-এ ফ্যাসিবাদী শক্তির সহযোগী হিসেবে অংশগ্রহণের কারণে তাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়েছিল—যা তার রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

স্থানীয় রাজনৈতিক সূত্রগুলোর অভিযোগ, ডা. আক্কাস আলী সরাসরি ও পরোক্ষভাবে আওয়ামী লীগকে পুনঃবাস (পুনর্বাসন) করার প্রক্রিয়ায় যুক্ত। সমালোচকেরা দাবি করছেন, বিরোধী কণ্ঠকে দুর্বল করতে এবং পুরোনো ক্ষমতাসীন বলয়কে নতুন রূপে উপস্থাপন করতেই এই কৌশল গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে অভিযোগ উঠেছে—এই পুনঃবাস প্রক্রিয়াকে আড়াল করতে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ ছড়িয়ে মিডিয়ায় প্রভাব বিস্তার করা হচ্ছে।

তবে ডা. আক্কাস আলীর সমর্থকরা দাবি করছেন, তিনি বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নিয়মতান্ত্রিকভাবে নির্বাচনী মাঠে রয়েছেন। স্থানীয় পর্যায়ে তাকে ঘিরে সমর্থন ও বিরোধ—উভয়ই স্পষ্টভাবে চোখে পড়ে।

ডা. আক্কাস আলীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে, বিতর্ক ততই তীব্র রাজনৈতিক আলোচনার জন্ম দেবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper