1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
কুড়িগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে বিশেষ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত - আমার সকাল ২৪ |
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ৯:৩৮|
ব্রেকিং নিউজ:
রাজশাহী মহানগর যুবদল থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নওগাঁর আত্রাইয়ে ভুটভুটি দুর্ঘটনা: পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা, আহত ১ মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে বিশেষ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

মোঃ এরশাদুল হক
  • আপলোডের সময় : শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫,

কুড়িগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে বিশেষ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

মোঃ এরশাদুল হক, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, “আগামী নির্বাচনে জুলাই বিপ্লবের পক্ষের ও ফ্যাসিবাদবিরোধী শক্তির বিজয় নিশ্চিত হবে, ইনশাআল্লাহ। এবার মানুষ টাকা নিয়ে নয়, ন্যায়ের পক্ষে ভোট দেবে এবং নিজেদের ভোট নিজেরাই পাহারা দেবে।”

১২ নভেম্বর (বুধবার) কুড়িগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত বিশেষ দায়িত্বশীল সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী-এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন-এর সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয় কুড়িগ্রাম জেলা জামায়াতের কার্যালয় আল-ফালাহ মিলনায়তনে।

মাওলানা আবদুল হালিম আরও বলেন, “ইসলামী আন্দোলনের পথে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে বিজয় অর্জন ও নানা চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ এখন ইসলামী আন্দোলনের জন্য উর্বর ক্ষেত্র। সব শ্রেণি-পেশার মানুষ ন্যায়, ইনসাফভিত্তিক সমাজ ও বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে আসছে।”

তিনি আরও বলেন, “দীর্ঘ জুলুম-নির্যাতনের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে, যা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে।”

প্রধান অতিথি জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদানে অবিলম্বে সংবিধানিক আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল,
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক আজিজুর রহমান,
এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক সিফাত উল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন —
কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী,
কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম,
কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াসিন আলী সরকার,
ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মোশাররফ হোসেন,
জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতা-কর্মীবৃন্দ (পুরুষ ও মহিলা)।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper