
কিশোরগঞ্জ (নীলফামারী) বিশেষ প্রতিনিধি: মো. মনিরুজ্জামান
নীলফামারীর কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) উপজেলার বাহাগিলী যমুনেশ্বরী একুইডাক্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মো. আদর আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহাগিলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ওবায়দুল হক সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও “আমাদের বসুন্ধরা” পত্রিকার কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি খোকন মিয়া, সহ-সভাপতি ও “আলোর দিগন্ত”-এর নীলফামারী প্রতিনিধি বাবুল হোসেন, সদস্য ও “আলোকিত সকাল”-এর জেলা প্রতিনিধি রহমত ইসলাম, সদস্য ও “সরেজমিন বার্তা”-র উপজেলা প্রতিনিধি উজ্জ্বল গীর এবং সদস্য ও দৈনিক “শিরোমনি”-র উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।