
জিহাদুল ইসলাম বিশেষ প্রতিনিধি
কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে।
স্থানীয়রা সকালে রেললাইনের পাশে একটি পুকুরপাড়ে যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
যশোর রেল পুলিশের এসআই জৌতিষচন্দ্র বর্মন জানান, লাশের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত করা হবে।
ঘটনার পর এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মৃত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।