1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। - আমার সকাল ২৪ |
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ১:৫৭|
ব্রেকিং নিউজ:
দায়সারা আয়োজনে নলছিটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন রূপগঞ্জে জমইয়তে হিযবুল্লাহর ইফতার ও দোয়া মাহফিল বেনাপোল স্থলবন্দরে ১৭ মেট্রিক টন পাটের বীজের চালান আটক ফরিদপুরে ইটভাটায় মোবাইল কোর্ট, দুই ভাটাকে জরিমানা উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট নারায়ণগঞ্জে ডিউটিরত পুলিশের কাছ থেকে ছিনতাইকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার, গ্রেফতার ১    পানিসারা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন, ৪৯৬ নারী পেলেন টাকা আজমপুর স্টেশনে সিগন্যাল চুরি ও রহস্যময় কার্যক্রম: স্থানীয়দের অভিযোগ জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্রছাত্রীদের ঈদ উপহার বিতরণ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় কৃষকদল নেতাসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন তেজগাঁওয়ে মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি সচেতনতামূলক সভা চট্টগ্রামের সীতাকুন্ডে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ সন্ত্রাসী আটক রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি নওগাঁর বদলগাছী শশান ঘাটে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার বান্দরবান লামায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন চট্টগ্ৰামের সড়ক দুর্ঘটনায় ফুডপান্ডা ডেলিভারিম্যান নিহত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধন লামায় ফ্যামিলি কার্ড বিতরণে প্রস্তুতি, এমপির সঙ্গে স্থানীয় নেতাদের মতবিনিময় রাজশাহীর তানোরে জিওলমারি এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে বরগুনায় মাদক কারবারি আটক স্বল্প খরচে আধুনিক রোগ নির্ণয় সেবা দিচ্ছে “ডক্টরস ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার” নান্দাইলে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত রাজশাহী সিটিতে তেলের সংকট, পাম্পে দীর্ঘ লাইন — মোটরসাইকেলে ৩০০ টাকার বেশি জ্বালানি দিচ্ছে না বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতির ওপর হামলা: প্রধান আসামি রানা মেম্বার ঢাকায় গ্রেফতার লাকসামে শ্রমিককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত শুরু মাগুরার শ্রীপুরে তেলের সংকট, বিপাকে যানবাহন চালকরা শাহজাদপুরে গাছ ফেলে পিক-আপ থামিয়ে ছিনতাই, গরুচোর অপবাদে ড্রাইভার-হেল্পারকে গণধোলাই; গাড়িতে আগুন প্রটোকল ভেঙে কৃষকের মাঠে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি রাজশাহীতে তেলের সংকট: পাম্পে লম্বা লাইন, দাম এখনও স্বাভাবিক আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, দুইজন আহত

কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শাহ্ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : রবিবার, অক্টোবর ৬, ২০২৪,
কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

 

শাহ্ ফুজায়েল আহমদ
( মফস্বল সম্পাদক )
৫ অক্টোবর শনিবার সকালে তিনি অসুস্থ বোধ করলে তাকে প্রথমে সুনামগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা শনিবার দুপুরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ তথ্য জানিয়ে সুনামগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বুকে পেটে ব্যথার কারণে এমএ মান্নানকে শনিবার সকালে হাসপাতালে আনা হয়। তিনি মানসিক অবসাদেও ভূগছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জন্য একটি কেবিন প্রস্তুত রাখা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।

তবে সুনামগঞ্জ জেলা কারাগারের জেলার হুমায়ুন কবির জানান, এম মান্নান আগে থেকেই অসুস্থ ছিলেন। তার চিকিৎসার ব্যবস্থার জন্য কয়েকজন আইনজীবী আদালতে আবেদন করেন। এরপর আদালত মান্নানের চিকিৎসার ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এই নির্দেশনার প্রেক্ষিতেই তাকে হাসপাতালে পাঠানো হয়।

গত ১৯ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হিজল বাড়ি থেকে গ্রেপ্তার হন এম এ মান্নান। পরদিন তাকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়। এরপর থেকে সাবেক এই মন্ত্রী ওই কারাগারেই ছিলেন।

গ্রেপ্তারের পর সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান জানিয়েছিলেন, ৪ আগষ্ট সুনামগঞ্জে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় করা মামলায় এম এ মান্নানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সুনামগঞ্জ শহরে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় একটি মামলা হয়। জেলার দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ নামের এক ব্যক্তি দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন। এই মামলায় এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়। বাদীর ভাই শিক্ষার্থী জহুর আহমদ হামলার ঘটনায় আহত হয়েছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper