
নিউজ ডেস্ক, আমার সকাল ২৪।
চলতি ফেব্রুয়ারিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে নতুন করে ১,৩৫৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সংস্থাটি জানায়, আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে। একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর আগে গত ৪ জানুয়ারি দাম সমন্বয় করা হয়েছিল; তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১,৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
অটোগ্যাসের ক্ষেত্রে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার দাম ২ টাকা ৩৪ পয়সা বৃদ্ধি পেয়েছে। নতুন মূসকসহ দাম প্রতি লিটার ৬২ টাকা ১৪ পয়সা।