1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
এনজিওর বিরুদ্ধে ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ - আমার সকাল ২৪ |
৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| বিকাল ৫:১৮|
ব্রেকিং নিউজ:
নোয়াখালীর মাইজদীতে প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি স্কুল নয় যেন কোচিং সেন্টার: প্রাথমিকে পড়তে হয় মাসিক বেতন দিয়ে বগুড়ার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা আটক ঝিনাইদহে স্বামী হত্যার আসামিদের মুক্তভাবে ঘোরাফেরার অভিযোগ তুলেছেন নিহতের স্ত্রী রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা শাহজাদপুরে ট্যাংকলরীর ধাক্কায় প্রাণ গেল পশু চিকিৎসকের যাত্রাবাড়ী থানার অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জন গ্রেফতার চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হাসপাতাল ও ফিজিওথেরাপি সেন্টারে দেড় লাখ টাকা জরিমানা, সিলগালা অপারেশন থিয়েটার ভোগান্তি আর রোদে পুড়ে অপেক্ষা, স্বস্তি শুধু তেল প্রাপ্তিতে বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন জ্বালানি সংকটে সার কারখানায় রেশনিং, ফেঞ্চুগঞ্জে উৎপাদন বন্ধ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ডিএমপি ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযান: ৩ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা, ৯ জনকে কারাদণ্ড উজিরপুরে মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য; কবিরের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসী ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, স্ত্রী গুরুতর আহত নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কে যৌথ অভিযানে বিপুল ইয়াবাসহ ৩ জন আটক চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন চট্টগ্রামে র‍্যাবের জালে ‘গলাকাটা বাচা’: সন্ত্রাসের ছায়া ভাঙার আরেক ধাপ দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা: অর্থমন্ত্রীর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযানে ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের দাবি পতেঙ্গা সৈকতে দুর্ঘটনা: বৃদ্ধ পর্যটক আহত, নিরাপত্তা প্রশ্নের মুখে মার্কিন এফ-১৫ই বিমানের ক্রু উদ্ধার, অভিযান এখনো চলমান রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন চট্টগ্রামে সন্ত্রাসী হামলা: আহত ৪, গ্রেপ্তার ৫ তেলের দাম ও সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্য বাংলাদেশে তেলের দাম এখনও অপরিবর্তিত ডিএমপি ট্রাফিকের সমন্বিত উচ্ছেদ অভিযানে ৩,৭০,৫০০ টাকা জরিমানা, ১৩ জনের কারাদণ্ড রামপালে হাসপাতাল হঠাৎ পরিদর্শন, স্বাস্থ্যসেবার মান বাড়াতে কঠোর নির্দেশ প্রতিমন্ত্রীর কুড়িগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা: পরিবার টাকা দিতে পারায় হতাশা শেরপুরে চাঞ্চল্যকর ডলি হত্যা: ৪৮ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রেফতার ২ রামপালে মাছের ঘের দখল, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ শেরপুরে নির্বাচন কমিশনারের সভায় সাংবাদিকদের প্রবেশে বাধা, খবর বয়কটের ঘোষণা নোয়াখালী জেলা শহরে ড্রেন পরিষ্কার নিয়ে অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী পার্বতীপুরের কৃতি সন্তান তাজুল ইসলামের ব্যারিস্টার স্বীকৃতি লাভ বিজিবির অভিযানে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার রাঙ্গাবালীতে মাদকবিরোধী মানববন্ধন, সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক পরিচ্ছন্ন শহর, সুস্থ নাগরিক: বান্দরবান ৮নং পৌর বিএনপির ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান

এনজিওর বিরুদ্ধে ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মোঃ মুনির হোসেন
  • আপলোডের সময় : শনিবার, মে ৩, ২০২৫,
এনজিওর বিরুদ্ধে ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
এনজিওর বিরুদ্ধে ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নেছারাবাদে ‘আলোক শিখা’ এনজিওর বিরুদ্ধে ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মাঠকর্মীর বাড়ির সামনে গ্রাহকদের বিক্ষোভ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: মোঃ মুনির হোসেন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ‘আলোক শিখা’ নামের একটি এনজিওর বিরুদ্ধে প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এনজিওটির পরিচালক মো. দেলোয়ার হোসেন গা-ঢাকা দিয়েছেন বলে অভিযোগ দেড় শতাধিক ক্ষতিগ্রস্ত গ্রাহকের।

শনিবার সকালে উপজেলার শর্ষিনা ইউনিয়নের মাগুরা গ্রামে ক্ষুব্ধ গ্রাহকরা এনজিওর মাঠকর্মী শারমিন আক্তারের বাড়ির সামনে দুই ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন।

জানা গেছে, দেলোয়ার হোসেন বানারীপাড়া উপজেলার ব্রাহ্মণকাঠি গ্রামের বাসিন্দা। তিনি জয়েন্ট স্টক কোম্পানি থেকে সনদ নিয়ে ২৩টি শাখা খুলে সমিতির কার্যক্রম চালিয়ে আসছিলেন। এর মধ্যে নেছারাবাদ উপজেলায় তিনটি শাখা রয়েছে। অভিযোগ রয়েছে, এসব শাখা থেকেই প্রায় ২০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।

ভুক্তভোগী গৃহবধূ রেহানা পারভীন জানান, “আমার স্বামী প্রবাসে থাকেন। প্রবাস থেকে পাঠানো অর্থ থেকে ১০ লাখ টাকা ‘আলোক শিখা’তে জমা করি। এখন পরিচালক পালিয়ে গেছেন, মাঠকর্মীও কোনো সদুত্তর দিচ্ছেন না।”

বিধবা বিলকিস বলেন, “মানুষের বাসায় কাজ করে সঞ্চিত চার লাখ টাকা আমি জমা দিয়েছিলাম ভবিষ্যতের জন্য। এখন সব হারিয়ে পথে বসার উপক্রম।”

হ্যাপী বেগম জানান, সেলাই কাজ করে জমা রাখা ৬ লাখ টাকা ফেরত না পেয়ে তিনি চরম দুর্ভোগে আছেন।

মাগুরা গ্রামের সাবেক ইউপি সদস্য মো. আলতাফ হোসেন বলেন, “আমার স্ত্রীও ওই সমিতিতে টাকা রেখেছেন। দেলোয়ার স্থানীয় মাঠকর্মীদের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছেন।”

নেছারাবাদ উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাসান রকি জানান, ‘আলোক শিখা’ এনজিওটি সমাজকল্যাণ অধিদপ্তর ও জয়েন্ট স্টক থেকে সনদপ্রাপ্ত হলেও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) থেকে অনুমোদন নেয়নি। তাই তাদের ঋণ ও সঞ্চয় কার্যক্রম পরিচালনার বৈধতা নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, “বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper