1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
উলিপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সম্পত্তি কৌশলে লিখে নেওয়ার অভিযোগ - আমার সকাল ২৪ |
৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| রাত ৩:০৯|
ব্রেকিং নিউজ:
আদালতের ১৪৪ ধারা ভেঙে সংখ্যালঘু পরিবারের জমি দখল, অষ্টগ্রামে উত্তেজনা ফেসবুকে ভুয়া আইডি দিয়ে ব্ল্যাকমেইল: মেরিন ইঞ্জিনিয়ার গ্রেফতার নোয়াখালী বাসযাত্রীর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার দখলদার-চাঁদাবাজদের বিএনপিতে স্থান নেই: বরকত উল্লাহ বুলু ড্রেন পরিষ্কারের নামে ভোগান্তি, নোয়াখালী পৌরসভার বিরুদ্ধে অভিযোগ সুবর্ণচরে অকটেন সংকটে দীর্ঘ লাইনে ক্লান্ত ক্রেতা, কলাপাতায় ঘুম ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, সিএনজি জব্দ মাগুরার মহম্মদপুরে পরকীয়া সন্দেহে যুবককে কুপিয়ে কব্জি বিচ্ছিন্ন যশোর কোতোয়ালি থানার আধুনিক ভবন নির্মাণে পুরোনো ভবন ভাঙা শুরু, কার্যক্রম চাঁচড়া ফাঁড়িতে স্থানান্তর গাবতলীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রতিমন্ত্রী শেখ ফরিদুলের উদ্যোগে রামপালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ইলেকট্রিক মালামাল জব্দ পরকীয়ার জেরে রক্তাক্ত রাত: নীলফামারীতে মতিউল হত্যা, এলাকায় চাঞ্চল্য শেকড়ের সন্ধানে নতুন প্রজন্মকে সিলেটে ‘ছিলটি ভাষা ও সাংস্কৃতিক চর্চা লোক উৎসব ২০২৬’ বাউফলে জেলেদের চাল আত্মসাৎ: সংবাদ প্রকাশ না করার অনুরোধ প্যানেল চেয়ারম্যানের নাটোরের গুরুদাসপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগে জরিমানা, নির্মাণে বাধা চারঘাটে হাত কাটার হুমকির পর সাংবাদিককে পেটালেন বিএনপি নেতাকর্মীরা রূপগঞ্জে ১০০ বোতল স্কাব সিরাপসহ মাদককারবারি গ্রেপ্তার যুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে লিখিত বার্তা পেয়েছেন। কালিয়াকৈরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মনোহরগঞ্জে চিকিৎসক হেনস্তা: ওসির বিরুদ্ধে ব্যবস্থা সুপারিশ শাহজাদপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার বেলকুচিতে ১৪৫৫ লিটার তেল জব্দ দুই জনকে২০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে ভাড়া নৈরাজ্য রোধে বিআরটিএর অভিযান বাঁশখালীতে মা হত্যা, ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার ফরিদপুরে উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর ব্যস্ত দিন ডিএমপি ট্রাফিকের অভিযানে জরিমানা ২.৬১ লাখ, ৫১ জনের কারাদণ্ড ডোমারে মোবাইল কোর্টের অভিযান: ৭ মোটরসাইকেল আরোহীকে জরিমানা চকবাজার থানা ও লালবাগ পুলিশ ফাঁড়ীর বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ছয় জন গ্রেফতার ভাঙ্গুড়ায় মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা নওগাঁর আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন আক্কেলপুরে ডিউটি রেখে খেতে গেছেন চিকিৎসক, রোগীর মৃত্যু লক্ষ্মীপুরের রামগঞ্জে বাড়ছে নিউমোনিয়া ও জ্বরের রোগী, হাসপাতাল সংকটে শাহজাদপুরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা সজিব হত্যার বিচারের দাবিতে উত্তাল বাকেরগঞ্জ চারঘাটের ভায়ালক্ষীপুর ইউপিতে ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে জিল্লুর রহমানের প্রতি এলাকাবাসীর আস্থা সালথায় ৩২০ লিটার তেল জব্দ, যুবককে অর্থদণ্ড কিশোরগঞ্জে আধিপত্য বিরোধে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু বান্দরবানে জেলা প্রশাসক শামীম আরা রিনিকে সম্মাননা স্মারক প্রদান

উলিপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সম্পত্তি কৌশলে লিখে নেওয়ার অভিযোগ

মোঃ সোলায়মান গনি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬,
উলিপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সম্পত্তি কৌশলে লিখে নেওয়ার অভিযোগ
উলিপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সম্পত্তি কৌশলে লিখে নেওয়ার অভিযোগ

উলিপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সম্পত্তি কৌশলে লিখে নেওয়ার অভিযোগ

মোঃ সোলায়মান গনি, উলিপুর উপজেলা প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের খামার তবকপুর মৌজায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সম্পত্তি কৌশলে প্রতিবেশী কর্তৃক লিখে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, খামার তবকপুর হামির বাজার এলাকার বাসিন্দা মরহুম কমর উদ্দিন মুন্সির পুত্র আকবর আলী ব্যাপারী স্থানীয়ভাবে একজন পাট ব্যবসায়ী ছিলেন। পাট ব্যবসার মাধ্যমে তিনি আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে তবকপুর ইউনিয়নের কাজলডাঙ্গা, বরুয়া তবকপুর, তবকপুর, খামার তবকপুর ও শ্রীবল্লভ মৌজায় নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে কয়েক একর জমি ক্রয় করেন।

১৯৮৮ সালের ভয়াবহ বন্যায় তার পাট গোডাউনে সংরক্ষিত প্রায় আড়াই হাজার মণ পাট পানিতে ডুবে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং পরবর্তীতে মানসিক ভারসাম্য হারান। চিকিৎসাধীন অবস্থায় কয়েক বছর পরিবারের সঙ্গে বসবাসের পর তিনি মৃত্যুবরণ করেন।

পরিবার সূত্রে জানা যায়, আকবর আলী ব্যাপারীর চিকিৎসা ও সংসার পরিচালনার প্রয়োজনে তার সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হলে তৎকালীন তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুর রহমান বকুলের কাছে লিখিত আবেদন করা হয়। তার সুপারিশক্রমে কুড়িগ্রাম সিভিল সার্জনের নির্দেশে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

কুড়িগ্রাম সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক) ডা. মোঃ আলাউদ্দিন আল আজাদ, জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. অমিত কুমার বসু ও সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মোঃ খালিদ হাসানের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড আকবর আলী ব্যাপারী (৬০) কে মানসিক ভারসাম্যহীন রোগী হিসেবে ঘোষণা করেন।

আকবর আলী ব্যাপারীর ওয়ারিশদের মধ্যে তার স্ত্রী মোছাঃ জোবেদা বেগম, পুত্র সাখাওয়াত হোসেন এবং কন্যা আঁকিতারা বেগম, শাহানাজ খাতুন, শাহিদা খাতুন ও আনিচা খাতুন বর্তমানে জীবিত আছেন। উল্লেখ্য, কন্যা আনিচা খাতুন জন্মগতভাবে মানসিক ও বাকপ্রতিবন্ধী।

অভিযোগে আরও বলা হয়, আকবর আলী ব্যাপারী জীবিত থাকাকালীন সময়ে প্রতিবেশীরা তার চিকিৎসার কথা বলে বাইরে নিয়ে গিয়ে তার নামে একাধিক দলিল সম্পাদন করিয়ে নেন। যে সময় এসব দলিল করা হয়েছে, সে সময় তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। এ কারণে ওয়ারিশরা সংশ্লিষ্ট দলিলসমূহ বাতিলের দাবি জানিয়েছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে খামার তবকপুর এলাকায় বিরোধ সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগী পরিবার প্রশাসনের ন্যায়বিচার কামনা করেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper