1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
উদ্বোধনের আগেই ফাটল: বান্দরবানে প্রাণিসম্পদ দপ্তরের কোটি টাকার ভবন এখন মরণফাঁদ - আমার সকাল ২৪ |
১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| দুপুর ১:৫২|
ব্রেকিং নিউজ:
ঝিকরগাছার স্বর্ণালী প্রতিবন্ধী বিদ্যালয়: আন্তর্জাতিক স্বীকৃতি ও আর্তমানবতার দৃষ্টান্ত একই দিনে বিয়ানীবাজারের দুই জনের সড়ক দুর্ঘটনায় মৃত্যু সুনামগঞ্জে ছাত্রশিবিরের স্বাগত র‌্যালি অনুষ্ঠিত নোয়াখালীর পুলিশ কে.জি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত নোয়াখালীতে পুলিশের বিভাগীয় পদোন্নতি অনুষ্ঠান নবগঠিত সরকারকে বিএসকেপির অভিনন্দন, সাংবাদিক নিরাপত্তায় কার্যকর পদক্ষেপের আহ্বান মাহে রমজানের পবিত্রতা রক্ষায় তাড়াইলে দারুল কুরআনের স্বাগত মিছিল বগুড়া শেরপুরে ফেয়ারডিল ও গাঁজা সহ তিনজন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান: ইয়াবা ও নগদ অর্থসহ আটক একজন বাগআঁচড়ায় অনিন্দ্য ইসলাম অমিতের প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল নব-নির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদকে শুভেচ্ছা বেতাগীতে বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান উলিপুরে প্রাচীন মন্দিরে চুরি, মূর্তি ও পূজার সামগ্রী হারিয়ে গেলো উদ্বোধনের আগেই ফাটল: বান্দরবানে প্রাণিসম্পদ দপ্তরের কোটি টাকার ভবন এখন মরণফাঁদ নোয়াখালীতে নিষিদ্ধ আ’লীগ কার্যালয় খোলার ঘটনায় আটক ৫ আলীকদমে জামায়াতের পবিত্র মাহে রামাদান উপলক্ষে স্বাগত র‍্যালী অনুষ্ঠিত পার্বতীপুরে বাংলাদেশ আওয়ামী লীগ অফিস খুলতে গিয়ে ৫ নেতাকর্মী আটক দৌলতপুরে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের জেল কুড়িগ্রামে গভীর রাতে ‘রোবট’ আতঙ্ক নওগাঁর আত্রাইয়ে রমজান মাস উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় শুরু অপপ্রচারের বিরুদ্ধে রামপালে ইসলামিক ফাউন্ডেশন–এর জোরালো মানববন্ধন রাজশাহীতে ছাত্রদল নেতা তপনের উদ্যোগে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল নজরুল ইসলাম খান প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগপ্রাপ্ত মিছিল শেষে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার স্থাপন জামালপুর-১: এম রশিদুজ্জামান মিল্লাতের প্রতিমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণে নতুন আশা তুরাগে এনসিপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, চাঁদা দাবির অভিযোগ আলীকদমে বিশেষ অভিযানে গ্রেফতার ৩ পলাতক আসামী প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবস: সচিবালয়ে উৎসবের আমেজ উৎসবকালীন বাজারে বাংলাদেশ: কেন দাম বাড়ে, বিশ্ববাজারে ছাড়? বুধবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (১৮ ফেব্রুয়ারি, ২০২৬) স্বর্ণের দাম টানা দুই দফায় কমলো ৫,৪৮২ টাকা প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মন্ত্রণালয় ও বিভাগ নিজ হাতে সামলাবেন ডিসি আব্দুল বারি শপথ গ্রহণ করলেন শামসুল ইসলাম সূর্য প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা ময়মনসিংহ-৯ আসনের এমপি ইয়াসের খান চৌধুরী প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী শেখ ফরিদুলের তিন মন্ত্রণালয়ে দায়িত্ব পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ছাত্রনেতার ফুলেল শুভেচ্ছা ব্রাহ্মণবাড়িয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

উদ্বোধনের আগেই ফাটল: বান্দরবানে প্রাণিসম্পদ দপ্তরের কোটি টাকার ভবন এখন মরণফাঁদ

সুকেল তঞ্চঙ্গ্যা
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬,
উদ্বোধনের আগেই ফাটল: বান্দরবানে প্রাণিসম্পদ দপ্তরের কোটি টাকার ভবন এখন মরণফাঁদ
উদ্বোধনের আগেই ফাটল: বান্দরবানে প্রাণিসম্পদ দপ্তরের কোটি টাকার ভবন এখন মরণফাঁদ

উদ্বোধনের আগেই ফাটল: বান্দরবানে প্রাণিসম্পদ দপ্তরের কোটি টাকার ভবন এখন মরণফাঁদ

স্টাফ রিপোর্টার, বান্দরবান: সুকেল তঞ্চঙ্গ্যা

পাহাড়ের প্রাণিসম্পদ উন্নয়নে আধুনিক সেবাকেন্দ্র গড়ে তোলার স্বপ্ন নিয়েই নির্মাণ করা হচ্ছিল প্রাণিসম্পদ অধিদপ্তরের নতুন ভবন। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই সেই স্বপ্নে ধাক্কা—ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভয়াবহ ফাটল। ফলে উদ্বোধনের আগেই ভবনটি এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ভবনের দেয়াল ও পলেস্তারা বিভিন্ন স্থানে ফেটে গেছে। কোথাও কোথাও সামান্য আঘাতেই পলেস্তারা খসে পড়ছে। স্থানীয়দের অভিযোগ, ফাটল ঢাকতে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন পুটিন ব্যবহার করে রং করে দিচ্ছেন, যাতে বিষয়টি বাইরে থেকে বোঝা না যায়।

প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মিত তিনতলা ভবনটির কাজ করেছে মা কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়দের দাবি, নির্মাণকাজে নিম্নমানের বালু ও ইট ব্যবহার করা হয়েছে এবং পর্যাপ্ত সিমেন্ট দেওয়া হয়নি। তদারকি সংস্থা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের যোগসাজশে এই অনিয়ম হয়েছে বলেও অভিযোগ তাদের।

স্থানীয় বাসিন্দারা বলেন, “কাজের সময় ভালো মানের মালামাল ব্যবহার করতে আমরা দেখিনি। ভবন পুরোপুরি শেষ হওয়ার আগেই ফাটল ধরেছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে—আমরা ভয়ে আছি।”

তবে স্থানীয়দের একজনের রাজনৈতিক পরিচয়সংক্রান্ত মন্তব্যের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের (পিডি) মো. এনামুল হক বলেন, অভিযোগ তিনি মেনে নিতে পারছেন না, তবে নিয়মিত তদারকির অভাবে অনিয়ম হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্তসাপেক্ষ বলে জানান তিনি।

জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাজাহান বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

পাহাড়ি ঢালু জমিতে নির্মিত ভবনের ভিত্তি বা পাইলিং নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট প্রকৌশলীদের মতে, মাটির গুণাগুণ যথাযথভাবে পরীক্ষা না করে তড়িঘড়ি করে কাজ শেষ করার চেষ্টা করলে এমন কাঠামোগত দুর্বলতা দেখা দিতে পারে।

অভিযোগের বিষয়ে ঠিকাদার মো. ফারুক আহমেদ বলেন, “আমি এ বিষয়ে কিছু জানি না। নির্মাণকাজে সামান্য ফাটল থাকতেই পারে। কোথাও সমস্যা পাওয়া গেলে মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জুলহাস আহমেদ জানান, “আমরাও ভবনে ফাটল দেখেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।”

জনগণের করের টাকায় নির্মিত ভবনে এমন ফাটল শুধু অর্থের অপচয় নয়, বরং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকিও তৈরি করছে। সচেতন মহলের দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের চিহ্নিত ও ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper