
জামালপুর প্রতিনিধি, মেহেদী হাসান হাবিব:
আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে ইসলামপুরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। উপজেলার গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র সরকারি ইসলামপুর কলেজ পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি’র যৌথ দল।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রের সার্বিক প্রস্তুতি, প্রবেশপথ, গোপন বুথ ও ব্যালট বাক্সের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য রেসপন্স টিমের অবস্থান ও মহড়ার বিষয়ও মূল্যায়ন করা হয়।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। স্থানীয় ভোটাররা বলছেন, সেনা-বিজিবির এই তৎপরতায় ভোটপ্রক্রিয়ার প্রতি আস্থা বেড়েছে।
উল্লেখ্য, কেন্দ্র পরিদর্শনে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।