
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিবকে সমর্থন জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে নিজের সোশ্যাল মিডিয়া আইডিতে দেওয়া পোস্টে তিনি এই সমর্থনের কথা জানান।
জাবের পোস্টে উল্লেখ করেছেন, নির্বাচনে মহিউদ্দিন রনি, নাসিরউদ্দীন পাটোয়ারী বা হাবিবুর রশিদ হাবিব কেউ জিতবে কিনা তা জানা নেই। তবে তারা সকলেই হাদি হত্যার বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন এবং ক্ষমতায় গেলে ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি আরও লিখেছেন, ভোটাররা যাকে সৎ ও যোগ্য মনে করবেন, তাকে ভোট দিন। তবে যে বা যাদের প্রতি হাদি হত্যার বিচারের লড়াইয়ে দৃঢ় সমর্থন থাকবে, তাদের প্রতি ইনকিলাব মঞ্চের সীমাহীন ভালোবাসা ও সমর্থন থাকবে।
জাবের শেষ করেছেন, “যুগ থেকে যুগান্তরে আজাদীর সন্তানরা এই জমিনের সার্বভৌমত্ব এবং ইনসাফ কায়েমের জন্য লড়াই করে যাবে, ইনশাআল্লাহ।”