1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ইউরোপ যাওয়ার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ১১:৩৬|
ব্রেকিং নিউজ:
রাজশাহী মহানগর যুবদল থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নওগাঁর আত্রাইয়ে ভুটভুটি দুর্ঘটনা: পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা, আহত ১ মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ইউরোপ যাওয়ার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান

মোঃ আবু সালেহ রিয়াজ
  • আপলোডের সময় : রবিবার, নভেম্বর ২, ২০২৫,
নেপাল দিয়ে ইউরোপ যাওয়ার প্রলোভনে সতর্ক থাকুন: ব্র্যাক

ইউরোপ যাওয়ার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান।

স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ | আমার সকাল ২৪.

বাংলাদেশ থেকে নেপাল হয়ে কানাডা, ইউরোপ বা অন্যান্য দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি মানব পাচার চক্র। প্রবাসে পাঠানোর নামে বাংলাদেশি তরুণদের নেপালে নিয়ে জিম্মি করে নির্যাতন ও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে চক্রটির বিরুদ্ধে। সম্প্রতি এভাবে প্রতারিত তিন বাংলাদেশিকে উদ্ধার করেছে বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম।

ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, সম্প্রতি সিলেটের এক ব্যক্তি তাদের কাছে খবর দেন- তার ভাইসহ তিনজনকে কানাডায় পাঠানোর প্রলোভন দেখিয়ে নেপালে নিয়ে যাওয়া হয়েছে। শর্ত ছিল, কানাডায় পৌঁছানোর পরই সব খরচ পরিশোধ করতে হবে। গত ১৩ অক্টোবর তিনজনকে নেপালে নেয়ার পর সেখানে একটি হোটেলে আটকে তাদের পাসপোর্ট ও মোবাইল কেড়ে নেয় চক্রটি। পরে অস্ত্রের মুখে জিম্মি করে কানাডার ভিসা ও টিকিটের ছবি পরিবারের কাছে পাঠিয়ে টাকা দাবি করে।

পরে চক্রটি জিম্মিদের পাসপোর্টে কানাডার ভিসা ও টিকিট লাগিয়ে সেই ছবি তাদের পরিবারের কাছে পাঠায়। এরপর কানাডায় পৌঁছেছে দাবি করে একটি কানাডিয়ান হোয়াটসঅ্যাপ নম্বর থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্থানীয় দালালকে পাঁচ লাখ টাকা দিতে বলে। পরবর্তীতে প্রত্যেকের কাছ থেকে আরও ১২ লাখ টাকা দাবি করা হয়। পরিবার কথা বলতে চাইলে জিম্মিদের অস্ত্রের মুখে বলতে বাধ্য করা হয়, আমরা কানাডায় পৌঁছে গিয়েছি। কোম্পানির পক্ষ থেকে ১৫ দিনের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

কিন্তু একজনের পরিবারের সন্দেহ হলে তারা স্থানীয় দালালের সঙ্গে যোগাযোগ করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তাদের আত্মীয় কানাডায় ওই তরুণদের পরিচিতজনের কাছে পৌঁছে দিলে ১২ লাখ টাকা পরিশোধ করা হবে। তখন পাচারকারীরা টালবাহানা শুরু করে এবং নির্যাতনের মাত্রা বাড়িয়ে দ্রুত টাকা দিতে চাপ দেয়।

ব্র্যাক জানায়, পরিবারগুলো গত ২৬ অক্টোবর পুরো ঘটনা ও বিস্তারিত তথ্য জানিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার অভিযানের আবেদন জানায়। এরপর ব্র্যাকের পক্ষ থেকে সিআইডি (অপরাধ তদন্ত বিভাগ) এবং নেপালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা রুজু হয়। সে দিন রাতেই সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সিআইডির যৌথ অভিযানে স্থানীয় এক দালালকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের খবর নেপালের পাচারকারীদের কাছে পৌঁছালে তারা ওই দিন রাত ৩টার দিকে কাঠমান্ডু বিমানবন্দরের কাছে ওই তিনজনকে ছেড়ে দেয়। ৩০ অক্টোবর তারা ঢাকায় ফেরেন, যেখানে ব্র্যাকের ইমার্জেন্সি রেসপন্স টিম তাদের সহায়তা করে। পরবর্তীতে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাদের জবানবন্দি নেন।

ব্র্যাক জানায়, শুধু কানাডা নয় ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে নেয়ার কথা বলে একইভাবে নেপালে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার ঘটনাও ঘটছে। যেহেতু নেপালে যেতে ভিসা লাগে না এবং অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যায়, তাই পাচারকারীরা নেপালকেই প্রথম ধাপ হিসেবে বেছে নিচ্ছে। বিশেষ করে কানাডায় পৌঁছানোর পর টাকা পরিশোধ করা যাবে এমন প্রলোভনের ফাঁদে অনেকেই পড়ছেন।

নেপালের পুলিশ বিভিন্ন সময়ে এমন ঘটনায় একাধিক বাংলাদেশিকে উদ্ধার করেছে, তবুও এসব প্রতারণা বন্ধ হয়নি। তাই সাধারণ বিদেশগামীদের যেমন সচেতন হওয়া জরুরি, তেমনি এ ধরনের কোনো ঘটনা ঘটলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও জানাতে হবে। পাশাপাশি বিদেশে বিপদে পড়া যে কেউ ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
আন্তর্জাতিক সংস্থা ও সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় করে ব্র্যাক তাদের সহায়তা ও পুনর্বাসনে কাজ করবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper