
মস্তু মিয়া, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা জব্দ ও ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
মার্চ ১৫, ২০২৬ সকাল ৬.৪৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১টি প্রাইভেটকার আটক করে তল্লাশি করা হলে ২৪ কেজি গাঁজা উদ্ধার এবং একজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
অপর এক অভিযানে সকাল ৭.৫৫ ঘটিকায় আশুগঞ্জ টোলপ্লাজা থেকে ১টি মোটরসাইকেল আটক করা হয়। তল্লাশী শেষে মোটরসাইকেলের আরোহী ২ জনের কাছ থেকে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
১. মোঃ আলমগীর মিয়া (৩৩)
পিতা: মোঃ মজনু মিয়া
মা: মোছাঃ রাশিদা খাতুন
ঠিকানা: আজমতপুর, থানা ময়মনসিংহ সদর, জেলা ময়মনসিংহ
২. মোঃ ইয়াকুব আলী (৩৮)
পিতা: মোঃ শহিদুল্লাহ
মা: রাশিদা আক্তার
ঠিকানা: চান্দেরকান্দি, থানা রায়পুরা, জেলা নরসিংদী
৩. মোঃ আলমগীর (৩৮)
পিতা: মৃত হাবিবুর রহমান
মা: আছিয়া বেগম
ঠিকানা: চান্দেরকান্দি, থানা রায়পুরা, জেলা নরসিংদী
এ ঘটনার সঙ্গে সম্পর্কিত আশুগঞ্জ থানায় পৃথক ২টি মাদক মামলা রুজু হয়েছে।