1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি কর্তৃক চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| বিকাল ৫:১২|
ব্রেকিং নিউজ:
শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে

আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি কর্তৃক চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

মিনহাজ উদ্দীন
  • আপলোডের সময় : মঙ্গলবার, জানুয়ারি ৬, ২০২৬,
আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি কর্তৃক চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি কর্তৃক চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি কর্তৃক চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

মিনহাজ উদ্দীন | আলীকদম উপজেলা প্রতিনিধি

বান্দরবানের আলীকদম ও থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত অসহায়, দুঃস্থ ও শীতার্ত পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালি পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নে বসবাসরত পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি পরিবারের ১৭৫টি শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ৫৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী (পদাতিক)।

এছাড়াও থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের অন্তর্গত আলীকদম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বিভিন্ন বিওপি কর্তৃক দুর্গম সীমান্ত এলাকায় বসবাসরত পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আরও ২২০টি প্রান্তিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ নিয়ে মোট চার শতাধিক শীতার্ত পরিবার এ সহায়তা পায়।

৫৭ বিজিবি প্রদত্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) বাংলাদেশের সর্ব দক্ষিণ-পূর্বাঞ্চলের দুর্গম বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিজিবি। একই সঙ্গে “অপারেশন উত্তরণ”-এর আওতায় দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীর কল্যাণে নিয়মিত মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এর অংশ হিসেবে বিজিবি বিনামূল্যে চিকিৎসা সেবা, আর্থিক অনুদান, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতবস্ত্র প্রদান এবং অগ্নিকাণ্ড ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে, যা পাহাড়ি-বাঙালি সম্প্রীতি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভবিষ্যতেও আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এ ধরনের মানবিক ও সম্প্রীতিমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিজিবির বিভিন্ন পদবীর সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper