
লক্ষ্মীপুর: আগামীকাল বিকেল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের জনগণের উদ্দেশে ভাষণ দেবেন। এই উপলক্ষে জেলা ও পৌর এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
লক্ষ্মীপুর জেলা জামায়াতের নেতৃবৃন্দ জানান, ডা. শফিকুর রহমানের সফরে দুই লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে বলে আশা করা হচ্ছে।
সফরে তার সঙ্গে থাকবেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কাইয়ুম এবং জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আরও বলেন, জনসমাগমে সাধারণ মানুষ, নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে ডা. শফিকুর রহমানের বক্তৃতা শুনবেন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দিক নিয়ে মতবিনিময় করবেন।