
মোঃ রবিউল ইসলাম
স্টাফ রিপোর্টার
বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের চাঁপাপুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ ফজলে রাব্বী (৩২) কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ফজলে রাব্বী চাঁপাপুর গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে। তাকে চাঁপাপুর বাজারের মোঃ ইমরান হোসেন বিশ্বাসের মালিকানাধীন বিশ্বাস মার্কেটের দ্বিতীয় তলা থেকে আটক করা হয়। এ ঘটনায় আদমদীঘি থানায় মামলা নং-১১, তারিখ ১০/০৪/২০২৬ খ্রিঃ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে পৃথক অভিযানে জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত আরও তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মোঃ ইছাহক আলী খন্দকার (পিতা: মৃত আহম্মদ আলী খন্দকার), গ্রাম: শিয়ালসন খন্দকারপাড়া; মোছাঃ সাজেদা খাতুন (স্বামী: মিজানুর রহমান), ইয়ার্ড কলোনী; এবং মোছাঃ রেহেনা বেগম (স্বামী: মোঃ তাইজুল ইসলাম), নসরতপুর কলেজপাড়া; সকলের থানা আদমদীঘি, জেলা বগুড়া।
গ্রেফতারকৃত চারজন আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।