
মোঃআব্দস ছালাম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাই থানা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় বঙ্গীয় রিলিফ কমিটি (গান্ধী আশ্রম) মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছর মেয়াদি এই কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ফরিদুল আলম পিন্টু (উপজেলা প্রতিনিধি, দৈনিক ইত্তেফাক)। উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে সহকারী অধ্যাপক মো. রুহুল আমিন (উপজেলা প্রতিনিধি, দৈনিক নয়াদিগন্ত) সভাপতি এবং মো. ওমর ফারুক (উপজেলা প্রতিনিধি, দৈনিক বাংলাদেশ বুলেটিন ও দৈনিক সানশাইন) সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সিনিয়র সহ-সভাপতি: মো. মুজাহিদ খান (প্রতিনিধি, দৈনিক আমার দেশ);
কার্যনির্বাহী সদস্য: মো. আব্দুল মজিদ মল্লিক (প্রতিনিধি, দৈনিক ভোরের কাগজ) এবং ফরিদুল আলম পিন্টু।
প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মো. রুহুল আমিন বলেন, সহকর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞ এবং সাংবাদিকদের ঐক্য ও কল্যাণে প্রেস ক্লাব কাজ করে যাবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরাই হবে তাদের মূল লক্ষ্য।
সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক বলেন, একটি শক্তিশালী প্রেস ক্লাব গঠনে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং আত্রাইয়ের সাংবাদিকতার মান উন্নয়নে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করবেন।