আখাউড়ায় গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার
মস্ত মিয়া বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (১২ এপ্রিল ২০২৬) সকাল ১১টা ৪৫ মিনিটে পৌর শহরের মসজিদপাড়া বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে সাত কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার দক্ষিণ ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী আমেনা আক্তার (২৪) এবং পৌর শহরের রাধানগর গ্রামের কামাল মিয়ার স্ত্রী ফুল বানু (৪২)।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাভেদ-উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর শহরের মসজিদপাড়া বাইপাস এলাকা থেকে তাদের গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।