1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
অধ্যক্ষ দুরুল হোদার অবৈধ নিয়োগ, ও দুর্নীতির বিরুদ্ধেসংবাদ সম্মেলন । - আমার সকাল ২৪ |
৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:৫৮|
ব্রেকিং নিউজ:
নওগাঁর আত্রাইয়ে উদ্ভাবনভিত্তিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি, ভোগান্তিতে জনসাধারণ উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব গৌরনদীতে ১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঝিকরগাছায় স্কাউটস দিবস পালিত চৌমুহনীতে ভোজ্য তেলের মজুদে অভিযান, র‍্যাব-১১ ও প্রশাসনের তদারকি ধামইরহাটে এনজিও ‘ইএসডিও’-র কার্যক্রম নিয়ে জনমনে অসন্তোষ, দৃশ্যমান কাজের বদলে অভিযোগ সভা-সেমিনারে সীমাবদ্ধ মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা উজিরপুরের সাতলা–শিবপুর সড়ক যেন মরণফাঁদ, শত বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া জ্বরের রোগীকে কুকুরের (রেবিস) ভ্যাকসিন দেওয়ার অভিযোগ, শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে চাঞ্চল্য মতলব দক্ষিণে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত কয়েকজন কেশবপুরে অবৈধ পেট্রোল মজুদে ব্যবসায়ীর জরিমানা বেরোবিতে একই ল্যাব দ্বিতীয়বার উদ্বোধন: সমালোচনার ঝড় লেবাননে ইসরাইলের হামলা: যুদ্ধবিরতির জন্য হুমকি, ফ্রান্সের নিন্দা রাত ১০টা থেকে তিন দিন ইন্টারনেটে ধীরগতি হতে পারে ৯০ শতাংশ ওষুধই কিনতে বাইরে, কী বলছে কর্তৃপক্ষ? অবৈধ জ্বালানি তেল জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ পুলিশ একাডেমিতে সমাপনী কুচকাওয়াজ, ২০৯ প্রশিক্ষণার্থীকে পুরস্কার বিতরণ — আইজিপি নোয়াখালীর বেগমগঞ্জে খালের ওপর অবৈধ পাকা স্থাপনা উচ্ছেদ, জরিমানা যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পারের পথে এমভি বাংলার জয়যাত্রা তেল সংকটে লাইনে দাঁড়ানো বাইকারদের পাশে নোয়াখালী জেলা ছাত্রদল, পানি ও স্যালাইন বিতরণ ঝিকরগাছায় ফিলিং স্টেশনে অগ্রাধিকার পাবে চাকরিজীবী-শিক্ষক ও সাংবাদিকরা ১৫ বছর পর সালথায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত নোয়াখালী জেলা পুলিশ ফুটবল দলকে জার্সি ও ক্রীড়া সামগ্রী প্রদান বগুড়ায় ডিবির অভিযানে ৩০ লাখ টাকার আইস উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার নওগাঁর ধামইরহাটে নাহার ফিলিং স্টেশনে প্রশাসনের তত্ত্বাবধানে জ্বালানি তেল বিক্রয় ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণায় বিক্ষোভ, সড়কে অগ্নিসংযোগ কেশবপুর উপজেলায় ভেজাল দুধের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২ লাখ ৫ হাজার টাকা নওগাঁর আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড: দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি উজিরপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অনিয়ম: ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান’ পরিচয়ে চাঁদাবাজি, তদন্ত কমিটি গঠন জগন্নাথপুরে সরকার নির্ধারিত সময়ের মধ্যে ব্যবসা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জগন্নাথপুরে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত সালথায় অবৈধ জ্বালানি তেল পরিবহনের অভিযোগে যুবককে অর্থদণ্ড কোটালীপাড়ায় বেশি দামে গ্যাস বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা ডিবি (পশ্চিম) বিভাগের অভিযানে ৮ কেজি হেরোইন ও ১৪,০০০ পিস ইয়াবা উদ্ধার, ৩ জন গ্রেফতার নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান: ৩ মামলায় ৭,০০০ টাকা জরিমানা নন্দীগ্রামে ইয়াবাসহ নারী গ্রেফতার বগুড়ায় মমেনা বেগম হত্যা মামলার দুই পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার নোয়াখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ উদযাপন

অধ্যক্ষ দুরুল হোদার অবৈধ নিয়োগ, ও দুর্নীতির বিরুদ্ধেসংবাদ সম্মেলন ।

মোঃ শাকিল আহামাদ
  • আপলোডের সময় : রবিবার, আগস্ট ২৫, ২০২৪,
অধ্যক্ষ দুরুল হোদার অবৈধ নিয়োগ ও দুর্নীতির বিরুদ্ধেসংবাদ সম্মেলন ।
অধ্যক্ষ দুরুল হোদার অবৈধ নিয়োগ ও দুর্নীতির বিরুদ্ধেসংবাদ সম্মেলন ।

রাজশাহী মোহনপুর উপজেলার ধুরোইল ডি এস কামিল মাদ্রাসার অধ্যক্ষ দুরুল হোদার অবৈধ নিয়োগ, ও দুর্নীতির বিরুদ্ধেসংবাদ সম্মেলন ।

 

মোঃ শাকিল আহামাদ জেলা প্রতিনিধি রাজশাহী

রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ দুরুল হোদা’র বিরুদ্ধে অবৈধ নিয়োগ, নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন একই প্রতিষ্ঠানের বৈষম্যের শিকার হওয়া শিক্ষক অবিভাবক ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।

শনিবার (২৪ আগষ্ট) দুপুর ২ টার সময় মোহনপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অধ্যক্ষ দুরুল হোদার নানা অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরে লিখিত বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারি মৌলভি শিক্ষক এসএমএ রউফ।

লিখিত ঐ বক্তব্যে তিনি দাবী করেন, এই দুরুল হোদা রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ডিএস কামিল মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ। চাকরি করতেন একটি মাদ্রাসার আরবি প্রভাষক হিসেবে। কিন্তু নিয়মনীতির তোয়াক্কা না করেই হয়ে গেছেন অধ্যক্ষ, করেছেন দুর্নীতি, গড়েছেন অবৈধ সম্পদ। পূর্বেই তার নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও অদৃশ্য কারনে কোনই ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অধ্যক্ষ দুরুল হোদা’র বিরুদ্ধে যারাই প্রতিবাদ করেছে তারাই হয়রানির শিকার হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। ২০২২ সালের ১০ জানুয়ারি অভিভাবক সদস্য মুকলেসুর রহমান বর্তমান অধ্যক্ষ ও পূর্বের উপাধ্যক্ষ দুরুল হোদার অবৈধ নিয়োগ ও পদোন্নতি, এমপিওভুক্তি/এমপিও সংশোধন বন্ধ করার জন্য শিক্ষামন্ত্রী বরাবর অভিযোগ করেছিলেন। তাতেও কোন কাজ হয়নি। দুরুল হুদা মাদ্রাসায় যোগদানের পর থেকে অসংখ্য অনিয়ম দুর্নীতির বিষয়ে তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। যার তথ্য প্রমান দেন উপস্থিত সাংবাদিকদের।

এছাড়াও অধ্যক্ষ দুরুল হুদার বিরুদ্ধে অভিযোগ করে মোঃ শফিকুল ইসলাম পিতা হবির মোল্লা বলেন আমাকে পিয়ন পোস্টে চাকরি দিবে বলে আমার কাছ থেকে সাত লক্ষ টাকা নিয়েছে। এই নিয়ে আমি রাজশাহী কোর্টে মামলা করেছি। মামলাটি বর্তমানে চলমান রয়েছে।

আরেক ভুক্তভোগী মোঃ সাইফুল ইসলাম পিতা দারেস আলী অত্র মাদ্রাসায় সহকারি লাইব্রেরিয়ান পদে চাকরি করছিল। তার বেতন স্কেলে বাধা এবং মিথ্যা অপবাদ দেয় যে তিনি রাজাকার, জঙ্গির সাথে জড়িত বলে তার বেতন স্কেল বন্ধ করে দেয়। মোঃ সাইফুল ইসলামের একজন সহজ সরল মানুষ সে কোন জঙ্গি বা রাজাকারের সাথে জড়িত নয় । সাইফুল ইসলাম জানিয়েছেন মাদ্রাসার কমিটির সদস্য ওয়াজেদ আলী, মহাসিন এবং অধ্যক্ষ দূরুল হুদা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগপত্র দিয়ে আমার বেতন বন্ধ করে দেয়।

লিখিত বক্তব্যে সহকারি মৌলভি শিক্ষক এসএমএ রউফ আরো বলেন, দুরুল হোদা নিজের দুর্নীতিকে ঢাঁকতে ২০১৭ সালের পর আওয়ামীলীগের সাথে হাত মিলিয়ে ক্ষমতার জোরে উপাধ্যক্ষ দুরুল হুদা রাতের আধারে পছন্দের লোক নিয়ে গভর্নিং বডি তৈরী করে নিজের ইচ্ছেমত মাদ্রাসা পরিচালনা করে আসছেন। উপাধ্যক্ষ পদে প্রায় ২৮ বছর চাকুরীর পর নিজের শিক্ষা সনদে তৃতীয় শ্রেনী থাকা সত্বেও মাদ্রাসা কমিটির সভাপতি, মোহনপুর সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন কবিরাজকে মোটা অংকের টাকার বিনিময়ে ২০২৩ সালে ডিসেম্বরে তিনি মাদ্রাসার অধ্যক্ষ হয়ে যান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৫ আগষ্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে অধ্যক্ষ দুরুল হুদা ৬ আগষ্ট হতে ১৪ আগষ্ট পর্যন্ত মাদ্রাসায় অনুপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে অধ্যক্ষ দুরুল হোদা’র পদত্যাগ দাবি করা হয়।

উক্ত সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, অবিভাবক আ: মানিক, মোঃ হামিদ, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ রাজু,মোঃ মুরাদ মোল্লা, মোঃ মিনারুল,সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সিরাজুল মোল্লা। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র সমাজের মোঃ মামুনুর রশীদ, রাজশাহী কলেজ, মোঃ জুয়েল রানা, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট , মোঃ রাফি খান, মোঃ সৌরভ, মোহনপুর সরকারি কলেজের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

এসকল অভিযোগের ব্যাপারে ধুরইল ডিএস কামিল মাদ্রাসা অধ্যক্ষ দুরুল হুদার সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমাকে নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে তার সবই মিথ্যা। আমার চাকরি প্রায় শেষের দিকে। আমি এতদিনে রাজশাহী শহরে একটি জমি কিনেছি। যা কিছু করেছি, নিয়মের মধ্যে করেছি। আপনি দয়া করে আমার অফিসে আসেন। আমি সব বিষয় খুলে বলবো। মাদ্রাসায় অনুপস্থিতির ব্যাপারে বললে তিনি বলেন, আমি ইউএনও স্যারের থেকে ছুটি নিয়েছিলাম।

পরে ধুরইল ডিএস কামিল মাদ্রাসার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা বলেন, অধ্যক্ষ ছুটি নিয়েছেন কি না জানা নাই। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper