1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো কৃষকের পাশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম - আমার সকাল ২৪ |
২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| দুপুর ২:৪০|
ব্রেকিং নিউজ:
মেলান্দহে পুলিশের হস্তক্ষেপে সচল সেচ পাম্প, বাঁচল ১৫০ বিঘা বোরো আবাদ ধর্ষণ ও চাঁদাবাজিতে রাজনৈতিক আশ্রয় নেই: আইনমন্ত্রী আসাদুজ্জামান নবাবগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল: সংহতি ও ঐক্যের প্রদর্শনী নরসিংদীতে বিচার চাওয়ায় কিশোরীকে হত্যা: প্রধান আসামি নূরা গাজীপুর থেকে গ্রেপ্তার নিজের পিস্তলের গুলিতে নাটোরে এসআই আহত, তদন্ত শুরু বিজয়নগর থানা পুলিশের অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশবাহী গাড়ি খাদে, আহত ৮ সদস্য—দুজনের অবস্থা গুরুতর মাধবদীতে কিশোরী হত্যা: সৎ বাবার বিরুদ্ধে পুরনো হত্যা মামলা যশোরস্থ বল্লা ফাউন্ডেশনের ঢাকায় ইফতার মাহফিল অনুষ্ঠিত অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো কৃষকের পাশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম দুর্নীতির মামলায় কেজরিওয়াল বেকসুর খালাস গুলশান হত্যাকাণ্ড: সাবেক প্রধানমন্ত্রীসহ ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল দায়িত্বে অবহেলা করলে শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী কালিয়াকৈর-এ ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৮ দোকান পুড়ে ছাই, প্রায় ৩ কোটি টাকার ক্ষতি তালতলীতে উপকূলীয় মৎস্যজীবী ইস্যুতে অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ নারায়ণগঞ্জের সন্তান মুশতাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিযুক্ত সালথায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাস্টার ফয়জুর রহমানের ইন্তেকাল বাংলাদেশে ব্যাংক ও অর্থনীতি: ‘চোরের হাতে সিন্দুক’ পরিস্থিতি বাতিরকান্দিতে বাচ্চু মিয়াকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন তারাগঞ্জে নিখোঁজ ইলেকট্রিশিয়ানের মরদেহ আলু ক্ষেত থেকে উদ্ধার যশোরসহ ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫.৮৬ কোটি টাকার চেক বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ-৫ এমপির সঙ্গে ছাতক লাইমস্টোন ব্যবসায়ীদের সৌজন্য সাক্ষাৎ আলীকদমে পুকুরে ডুবে যাওয়া ৩ বছরের শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার, চিকিৎসায় সাড়া রায়পুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ৪ পুলিশসহ আহত ২৫ কুশিয়ারায় ফেরিঘাট নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমএ মালিক চট্টগ্রামে প্রকাশ্যে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, জনতার সহায়তায় রক্ষা বালু উত্তোলন ও কিশোর গ্যাংয়ে ‘জিরো টলারেন্স’: এমপি নূরুল ইসলাম বুলবুল ফরিদপুরের কিশোর শ্রমিকের মৃত্যু: মূল অভিযুক্ত রিহাত শেখ গ্রেপ্তার মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ ও নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ নেত্রকোনার মোহনগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড কক্সবাজারে এলপিজি গ্যাস পাম্পে আগুনে ৩০ ট্যুরিস্ট জিপ ভস্মীভূত, ১৫ জন আহত জীবননগরে ১ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Test ফরিদপুরে ইজিবাইক চুরি মামলার মূল রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার কালীগঞ্জে রেললাইনের পাশে যুবকের লাশ উদ্ধার নওগাঁর আত্রাই আইডিয়াল বিএম কলেজের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সৌন্দর্য বর্ধন ও কৃষ্ণচূড়া রোপণ নোয়াখালী-বেগমগঞ্জে শিশুমৃত্যু: নার্সের অবহেলা অভিযোগে উত্তেজনা

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো কৃষকের পাশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

মোঃ মেহেদী হাসান
  • আপলোডের সময় : শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬,
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো কৃষকের পাশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো কৃষকের পাশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো কৃষকের পাশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

মোঃ মেহেদী হাসান
ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো কৃষক মজিবুর মাতুব্বরের পাশে দাঁড়িয়েছেন ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

গত ২০ ফেব্রুয়ারি বিকেলে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই পুড়ে যায় কৃষক মজিবুর মাতুব্বরের বসতঘর ও ঘরের সকল আসবাবপত্র। আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রতিমন্ত্রী উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। এসময় তিনি পরিবারের হাতে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন এবং দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রদান করেন।

এর আগে প্রতিমন্ত্রী সালথা উপজেলা চত্বরে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। পরে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

সহায়তা প্রদানকালে প্রতিমন্ত্রী বলেন,
“একটি পরিবার হঠাৎ করে সবকিছু হারিয়ে ফেলেছে—এটি অত্যন্ত মর্মান্তিক। আমরা তাদের পাশে আছি। পরিবারটিকে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে এবং সরকারি সহায়তার বিষয়টি নিশ্চিত করা হবে।”

ক্ষতিগ্রস্ত কৃষক মজিবুর মাতুব্বর আবেগাপ্লুত কণ্ঠে বলেন,
“আগুনে সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলাম। এখন অন্তত পরিবার নিয়ে মাথা গোঁজার আশাটা আবার জেগেছে।”

সহায়তা কার্যক্রম শেষে প্রতিমন্ত্রী উপজেলার ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক ইফতার মাহফিলে যোগ দেন। বল্লভদী, যদুনন্দী ও সোনাপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. আছাদ মাতুব্বরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

দুর্যোগের এ কঠিন মুহূর্তে সরকারের এমন মানবিক সহায়তা কার্যক্রম ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নতুন করে আশার আলো জাগিয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper