BBCCI-এর পরিচালক নির্বাচিত নোয়াখালীর জহিরুল ইসলাম সিআইপি

, স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : Sunday, September 13, 2026,
BBCCI-এর পরিচালক নির্বাচিত নোয়াখালীর জহিরুল ইসলাম সিআইপি
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
BBCCI-এর পরিচালক নির্বাচিত নোয়াখালীর জহিরুল ইসলাম সিআইপি

BBCCI-এর পরিচালক নির্বাচিত নোয়াখালীর জহিরুল ইসলাম সিআইপি

মো. আবু সালেহ রিয়াজ
জেলা প্রতিনিধি, নোয়াখালী
স্টাফ রিপোর্টার, আমার সকাল ২৪

ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BBCCI)-এর পরিচালক নির্বাচিত হয়েছেন এমএইচ গ্লোবাল গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার (CCO) জহিরুল ইসলাম (সিআইপি)। গত ৯ সেপ্টেম্বর ২০২৬ তাঁর পরিচালক নির্বাচিত হওয়ার খবর প্রকাশিত হয়।

নোয়াখালীর সন্তান জহিরুল ইসলাম ব্যবসায়িক অঙ্গনে কৌশলগত নেতৃত্ব, ব্যবসায়িক দক্ষতা এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে অবদানের জন্য পরিচিত। BBCCI-এর পরিচালনা পর্ষদে তাঁর অন্তর্ভুক্তিকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

BBCCI বাংলাদেশ ও যুক্তরাজ্যের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে থাকে। আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি এবং দুই দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতেও সংগঠনটি ভূমিকা রাখছে।

পাহাড়ের সব সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য… পাহাড়ের সব সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য…

জহিরুল ইসলাম পরিচালক নির্বাচিত হওয়ার পাশাপাশি এমএইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া (সিআইপি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) গোলাম মোর্তুজাকে BBCCI-এর Lifetime Member বা আজীবন সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সংশ্লিষ্টদের মতে, ব্যবসা, উদ্যোক্তা উন্নয়ন, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে তাঁদের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়েছে। এমএইচ গ্লোবাল গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বাজারে কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি করপোরেট উৎকর্ষ, নৈতিক ব্যবসায়িক চর্চা ও টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে।

নতুন দায়িত্ব প্রসঙ্গে জহিরুল ইসলাম বলেন, BBCCI-এর পরিচালনা পর্ষদে নির্বাচিত হওয়া তাঁর জন্য আনন্দের এবং প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ দায়িত্বের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, চেয়ারম্যান ও সিইওর Lifetime Membership লাভ এমএইচ গ্লোবাল গ্রুপের দীর্ঘদিনের অবদানের গুরুত্বপূর্ণ স্বীকৃতি। বাংলাদেশ ও যুক্তরাজ্যের ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে একটি কার্যকর সেতু হিসেবে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায়।

জহিরুল ইসলামের নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশি ব্যবসায়ীদের আন্তর্জাতিক পরিসরে নেতৃত্বের আরও একটি সুযোগ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তাঁর এ অর্জনে নোয়াখালীর ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যেও আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত