1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বেলকুচিতে সাংবাদিকের নামে মিথ্যা মামলা ও মানহানির অভিযোগ - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| ভোর ৫:৪১|
ব্রেকিং নিউজ:
শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে

বেলকুচিতে সাংবাদিকের নামে মিথ্যা মামলা ও মানহানির অভিযোগ

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫,
বেলকুচিতে সাংবাদিকের নামে মিথ্যা মামলা ও মানহানির অভিযোগ
বেলকুচিতে সাংবাদিকের নামে মিথ্যা মামলা ও মানহানির অভিযোগ

বেলকুচিতে সাংবাদিকের নামে মিথ্যা মামলা ও মানহানির অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে গ্রেফতারকৃত ৩২৬ ধারায় অপরাধি আসামিদের মামলা থেকে খালাসের প্রতিশ্রুতি দিয়ে আসামী হাফিজুল ইসলাম এর নিকট থেকে ১ লক্ষ্য টাকা নিয়ে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি ও বেলকুচি রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ রেজাউল করিমের নামে মিথ্যা মামলা ও মিথ্যা সংবাদ প্রচার, ৫ লক্ষ্য টাকা চাঁদা দাবি এবং অকথ্য ভাষায় গালমন্দ করে বিভিন্ন প্রকার ফেসবুক পোস্ট, মেরে ফেলার হুমকি এবং মানহানি করার অভিযোগ উঠেছে বেলকুচির নারী পাচার কারী ওয়ারেন্টের পলাতক আসামি সাংবাদিক জহুরুল ইসলাম, ভূমি দস্যু মামলার আসামী সাংবাদিক আব্দুর রাজ্জাক বাবু, ৭১ টিভির পরিচয় দেওয়া ভূয়া সাংবাদিক উজ্জ্বল অধিকারী, কতিথ সাংবাদিক সেরাজুল ইসলাম ও আল আমিন এর বিরুদ্ধে।
উল্লেখ্য, গত ২২শে জুলাই দুপুরে বেলকুচি উপজেলা রাজাপুর দক্ষিণপাড়া আব্দুলপুর গ্রামের মোঃ বদিউজ্জামান সেখের ছেলে হাফিজুল ইসলাম ও হামিদুল ইসলাম বাবুর সাথে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে, সেই ঘটনাকে কেন্দ্র করে ২৩শে জুলাই দুপুরে বড় ভাই মোঃ হাফিজুল ইসলাম, স্ত্রী ছাবিনা খাতুন, ছেলে মোঃ হাসান ও মেয়ে মোছাঃ আঞ্জু খাতুন তারা চারজনে মিলে তার ছোট ভাই হামিদুল ইসলাম বাবু ও তার স্ত্রী মোছাঃ নাজমা খাতুন কে এলোপাথাড়ি ভাবে মারপিট ও কুপিয়ে গুরুতর জখম করে,পরে এলাকাবাসির সহযোগিতায় তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয়। আর সেই ঘটনায় মোঃ হামিদুল ইসলাম বাবু বাদি হয়ে বেলকুচি থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলার ১নং আসামি হাফিজুল ইসলাম কে ২৮ শে জুলাই রাতে গ্রেফতার করে বেলকুচি থানা পুলিশ। আর সেই গ্রেফতারের সংবাদ ২৯ ও ৩০ শে জুলাই বিভিন্ন পেপার পত্রিকা সহ বিভিন্ন টেলিভিশনে প্রচার করে সাংবাদিক মোঃ রেজাউল, সাংবাদিক আব্দুল আলিম সহ অন্যান্য সংবাদ কর্মীরা।
তার কিছুদিন পরে আবার হাফিজুল ইসলাম এর ছেলে মোঃ হাসান আলী, ৩২৬ ধারার আসামি আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাকে আটক করে জেল হাজতে পাঠিয়ে দেয়। আসামিরা জামিনে এসে রেজাউল সাংবাদিক কে অকথ্য ভাষায় গালিগালাজ ও জানে মেরে ফেলার হুমকি দেয়। এমনকি তাদের জামিন হতে অনেক টাকা খরচ হয়েছে, তাদের গ্রেফতারের নিউজ করায় তাদের সম্মান নষ্ট হয়েছে এজন্য রেজাউল সাংবাদিকের নিকট ৫ লক্ষ্য টাকা চাঁদা দাবি করে মামলার ১নং আসামি হাফিজুল ইসলাম ও তার সহযোগিরা, না দিলে মামলা দিয়ে জেল খাটাবে বলে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখায়। চাঁদা না দেওয়ায় হাফিজুল ইসলাম আওয়ামী দোসর নারী পাচার কারী মামলার পলাতক ওয়ারেন্টের আসামি জহুরুলের সাথে যোগাযোগ করে ১ লক্ষ্য টাকায় কন্ট্রাক করে রেজাউল সাংবাদিকের নামে মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন পেপার পত্রিকায় নিউজ করে মানহানি ও ফেসবুকে পোষ্ট করে একটি সিন্ডিকেট গ্রুপ চাঁদাবাজ নামধারী কথিত সাংবাদিক মহল। এই সিন্ডিকেট শুধু রেজাউল সাংবাদিক কে নয় তারা বিভিন্ন নেতাকর্মীদের টার্গেট করে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অবাঞ্ছিত অপ্রয়োজনীয় নিউজ করে লক্ষ্য লক্ষ্য টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। এমনকি সেই চাঁদা বাজির দৃশ্য বিভিন্ন ভিডিও ফুটেজে দৃশ্যমান রয়েছে যা উপযুক্ত সময়ে সমাজের চোখে উপস্থাপন দৃশ্যমান রয়েছে।

এবিষয়ে বেলকুচি রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক রেজাউল করিম জানান, সাংবাদিকদের কাজ নিউজ করা, থানায় আসামি গ্রেফতার হয়েছে সেই নিউজ আমি সহ অন্যান্য সাংবাদিকরা নিউজ করেছে এতে অন্যায় হয়েছে বলে আমি মনে করিনা। কিন্তু সেই নিউজ করার কারনে মামলা থেকে জামিনে এসে অশালীন ভাষায় গালমন্দ করেছে। এমনকি তাদের জামিন হতে অনেক টাকা খরচ হয়েছে ও মান সম্মান নষ্ট হয়েছে এজন্য তাদের ক্ষতি পূরণ হিসেবে ৫ লক্ষ্য টাকা দাবি করে হাফিজুল ইসলাম ও তার সহযোগীরা। টাকা দিতে অস্বীকার করলে কুচক্রীমহল ওয়ারেন্টের আসামি সহ কিছু নামধারী সাংবাদিক টাকার বিনিময়ে কন্ট্রাক করে হাফিজুল ইসলাম কে কুপরামর্শ দিয়ে আমার নামে মিথ্যা মামলা দিয়ে, বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রচার করে আমার মান সম্মান নষ্ট করেছে। তবে এদের পিছে বেলকুচির মুখোসধারী কিছু সুবিধাবাদি সাংবাদিকের হাত রয়েছে, সময়মত তাদের সিন্ডিকেটের কার্যক্রম তুলে ধরা হবে। এবিষয়ে বেলকুচি থানায় একটি লিখিত অভিযোগ করেছি এমনকি সিরাজগঞ্জ কোর্টে ৯ জনের নাম উল্লেখ করে আরও ৮/৯ জন অজ্ঞাত করে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper