1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ঋণের বোঝা আর দস্যু আতঙ্ক নিয়ে সুন্দরবনে যাওয়ার প্রস্তুতি মংলার জেলেদের - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ১২:২৭|
ব্রেকিং নিউজ:
শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে

ঋণের বোঝা আর দস্যু আতঙ্ক নিয়ে সুন্দরবনে যাওয়ার প্রস্তুতি মংলার জেলেদের

শেখ তাইজুল ইসলাম
  • আপলোডের সময় : রবিবার, আগস্ট ৩১, ২০২৫,
ঋণের বোঝা আর দস্যু আতঙ্ক নিয়ে সুন্দরবনে যাওয়ার প্রস্তুতি মংলার জেলেদের
ঋণের বোঝা আর দস্যু আতঙ্ক নিয়ে সুন্দরবনে যাওয়ার প্রস্তুতি মংলার জেলেদের

ঋণের বোঝা আর দস্যু আতঙ্ক নিয়ে সুন্দরবনে যাওয়ার প্রস্তুতি মংলার জেলেদের

(শেখ তাইজুল ইসলাম মংলা প্রতিনিধি)

তিন মাস খেয়ে না খেয়ে দিন কাটানোর পর অবশেষে হাসি ফুটেছে মোংলার প্রায় ৩০ হাজার জেলে পরিবারের মুখে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ ধরা নিষিদ্ধ থাকায় দীর্ঘ সময় বেকার বসে ছিলেন এসব জেলেরা।

হাতে গোনা কয়েকজন সরকারি সহায়তা পেলেও অধিকাংশ জেলেই সে সুযোগ থেকে বঞ্চিত হয়। ফলে পরিবার-পরিজন নিয়ে তিন মাস তাদের দিন কাটাতে হয়েছে চরম কষ্টে। তবে আগামী ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবন উন্মুক্ত হওয়ায় এখন তারা নতুন করে জীবিকার স্বপ্ন দেখছেন।

বন বিভাগ জানায়, জীববৈচিত্র্য রক্ষা, বন্যপ্রাণীর প্রজনন ও মাছের বংশবিস্তার নিশ্চিত করতে প্রতিবছর জুন থেকে আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনে জেলে ও পর্যটকদের প্রবেশ বন্ধ রাখা হয়। ২০১৯ সাল থেকে এ কার্যক্রম চালু রয়েছে। তিন মাস বন্ধ থাকার পর এবারও ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবন উন্মুক্ত হবে। দেশের বিশাল এই বনাঞ্চলে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ ও কাঁকড়া, যা থেকে প্রতিবছর বিপুল রাজস্ব আয় করে সরকার। এ সম্পদ রক্ষার্থে নির্দিষ্ট সময় নিষেধাজ্ঞা কার্যকর থাকে।

সুন্দরবন উন্মুক্ত হওয়ার অপেক্ষায় এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন জেলেরা। কেউ তাদের নৌকা-ট্রলার রং করছেন, কেউ নতুন জাল তৈরি করছেন, আবার কেউবা নতুন নৌকা প্রস্তুত করছেন। তবে এ বছর বনদস্যুদের পুনরায় সক্রিয় হয়ে ওঠার খবর জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবুও পরিবারের দায়-দায়িত্ব ও বেঁচে থাকার তাগিদে মহাজনদের কাছ থেকে দাদন এবং বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে আবারও বনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper