1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বাগেরহাট-৩ আসন পুনর্বহালের দাবিতে আলোচনা সভা - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ১২:৪৮|
ব্রেকিং নিউজ:
খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ

বাগেরহাট-৩ আসন পুনর্বহালের দাবিতে আলোচনা সভা

আরিফ হাসান গজনবী
  • আপলোডের সময় : রবিবার, আগস্ট ১৭, ২০২৫,
বাগেরহাট-৩ আসন পুনর্বহালের দাবিতে আলোচনা সভা
বাগেরহাট-৩ আসন পুনর্বহালের দাবিতে আলোচনা সভা

বাগেরহাট-৩ আসন পুনর্বহালের দাবিতে আলোচনা সভা

আরিফ হাসান গজনবী
প্রতিনিধি ( রামপাল ) বাগেরহাট

 

বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসন পুনঃবহালের দাবিতে শনিবার (১৬ আগস্ট) বিকাল ৪টায় রামপাল মডেল মসজিদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করে মানবাধিকার সংস্থা রামপাল উপজেলা শাখা।

সভায় প্রধান বক্তা সরদার ওজিয়ার রহমান বলেন, “ষড়যন্ত্র করে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত নির্বাচন কমিশন। বাগেরহাট-৩ আসন ভেঙে দেওয়ার সিদ্ধান্ত একটি গভীর চক্রান্ত।”

বিশেষ বক্তা মজনেয়ার রহমান মজনু বলেন, “রামপাল-মোংলা নিয়ে গঠিত বাগেরহাট-৩ আসন এখানকার মানুষের আবেগ ও অস্তিত্বের প্রতীক। এটা মুছে দেওয়ার চেষ্টা জনগণ মেনে নেবে না।”

মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক শেরোয়ান শেখ সতর্ক করে বলেন, “নির্বাচন কমিশন যদি রামপালের জনগণের দাবি মানতে ব্যর্থ হয়, তবে রামপাল-মোংলা মহাসড়ক ও রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র অচল করে দেওয়া হবে। যতদিন আসন পুনঃবহাল না হবে, ততদিন রাজপথ অবরোধ কর্মসূচি চলবে।”

এসময় বাগেরহাট জেলা এনসিপির প্রতিনিধি মোঃ আলামীন শেখও হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, বাগেরহাট-৩ আসন ভেঙে দেওয়ার সিদ্ধান্ত বাতিল না করলে তাপবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

সভায় সভাপতিত্ব করেন মানবাধিকার সংস্থার রামপাল উপজেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা কামাল। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ আবুল কালাম আজাদ, আফজাল হোসেন, জাহিদুল ইসলাম, মোঃ সাব্বির হোসেন প্রমুখ।

বক্তারা একবাক্যে বলেন, “বাগেরহাট-৩ আমাদের সাংবিধানিক অধিকার। আসন ফিরিয়ে না দিলে আন্দোলনের ভয়াবহ রূপ দেখবে ক্ষমতাসীনরা।”

সভা শেষে জানানো হয়, আসন পুনঃবহালের দাবি মানা না হলে আগামী ২৩ আগস্ট বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে বাগেরহাট-৩ আসন পুনঃবহালের দাবি যদি মানা না হয় তাহলে আগামী ২৩ তারিখে বৃহত্তর কর্মসূচির ঘোষণা আসবে বলে জানানো হয়.

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper