1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের ২০২৫-২৬ মৌসুমের নবগঠিত কমিটি ঘোষণা - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| রাত ৮:৩৪|
ব্রেকিং নিউজ:
শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে

জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের ২০২৫-২৬ মৌসুমের নবগঠিত কমিটি ঘোষণা

শাহ্ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : শনিবার, আগস্ট ১৬, ২০২৫,
জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের ২০২৫-২৬ মৌসুমের নবগঠিত কমিটি ঘোষণা
জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের ২০২৫-২৬ মৌসুমের নবগঠিত কমিটি ঘোষণা

জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের ২০২৫-২৬ মৌসুমের নবগঠিত কমিটি ঘোষণা

শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক আমার সকল ২৪

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশন ২০২৫-২৬ মৌসুমের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিকাল ৪টায় জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল কালাম আকন এবং পরিচালনা করেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য তফজ্জুল হক সুমন। এতে উপজেলা জুড়ে সক্রিয় সকল ক্রিকেট দলের প্রতিনিধি, উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, খেলোয়াড় ও পূর্ববর্তী কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে দ্বিতীয় বারের মতো শামসুল ইসলাম শাওনকে সভাপতি এবং জুবেদ মিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। নতুন কমিটির প্রতি সদস্যরা আস্থা ও সমর্থন ব্যক্ত করেন এবং আগামী মৌসুমে ক্রিকেটের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুদীপ ভট্টাচার্য, আবু হেনা রনি, হুসেন আলী, আসাদ লাল, জাকারিয়া আহমদসহ আরও অনেকে। এছাড়াও ২০২৪-২৫ মৌসুমের কার্যকরী কমিটির সকল সদস্য, উপজেলার বিভিন্ন ক্রিকেট ক্লাবের টিম প্রতিনিধি ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জগন্নাথপুরে ক্রিকেটের জনপ্রিয়তা ও মান বৃদ্ধিতে উপজেলা ক্রিকেট এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তারা আশা প্রকাশ করেন যে নতুন নেতৃত্বের অধীনে আসন্ন মৌসুমে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় টুর্নামেন্ট আয়োজন করা হবে এবং তরুণ ক্রিকেটারদের জন্য প্রশিক্ষণ ও উন্নয়নের সুযোগ বাড়ানো হবে।

নতুন সভাপতি শামসুল ইসলাম শাওন তার বক্তব্যে বলেন, দ্বিতীয়বারের মতো এই দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। সকলের সহযোগিতায় আমরা জগন্নাথপুরের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবো।
সাধারণ সম্পাদক জুবেদ মিয়া বলেন,আমরা চেষ্টা করবো খেলোয়াড়দের জন্য একটি সুষ্ঠু ও মানসম্মত খেলাধুলার পরিবেশ তৈরি করতে। সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানটি ছিল এক আনন্দঘন মিলনমেলা, যেখানে খেলোয়াড়, সংগঠক ও অতিথিরা একে অপরকে শুভেচ্ছা জানান এবং ক্রিকেটের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper