
সাঈদ আফ্রিদি ইরাক, স্টাফ রিপোর্টার, আমার সকাল ২৪
পঞ্চগড় স্টেডিয়াম সংলগ্ন এলাকায় প্রতিদিন অনলাইনে জুয়া খেলা হয়ে আসছিল। এ প্রেক্ষিতে মেজর আদনান মোর্শেদ আল-হকের নেতৃত্বে সেনাবাহিনীর দুইটি চৌকস দল অভিযানে নামে।
অভিযানে ৯ জন অনলাইন ক্যাসিনো জুয়ারী দুইটি মোবাইলসহ আটক করা হয়। আটককৃতদের নাম ও পরিচয় নিচে দেওয়া হলো:
১. মোহাম্মদ শাজাহান (৪৫), পিতা মোহাম্মদ আলী
২. মোঃ ময়নাল (৩২), পিতা মকবুল হোসেন
৩. মোঃ দেলোয়ার (৩৮), পিতা মৃত মতিয়ার রহমান
৪. মোহাম্মদ শরিফুল ইসলাম (৩৮), পিতা জহিরুল ইসলাম
৫. মোঃ মোখলেছুর রহমান (২৭), পিতা আব্দুল জলিল
৬. মোহাম্মদ তৌহিদুল ইসলাম (৪২), পিতা সালাম
৭. সোহেল রানা (২৮), পিতা আমজাদ হোসেন
৮. বাবলু মিয়া (২৫), পিতা শাহজাহান
৯. আলমগীর হোসেন (৩৪), পিতা শামসুল হক
উপরোক্ত আসামিরা সবাই পূর্ব ইসলামাবাদ ৩ নং ওয়ার্ড, পঞ্চগড় সদর এলাকার বাসিন্দা।
আসামিদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুবীর সাহা প্রথম ছয়জনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে সরাসরি জেল হাজতে পাঠিয়েছেন। বাকি তিনজনকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান ১০০ টাকা অর্থদণ্ড দিয়ে মুক্তি দিয়েছেন।
পঞ্চগড় সদরে যৌথ বাহিনীর অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।