1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বিএনপির পূর্ব বীরগাঁও ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা - আমার সকাল ২৪ |
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| দুপুর ২:০৩|
ব্রেকিং নিউজ:
রাজশাহীতে তেলের সংকট: পাম্পে লম্বা লাইন, দাম এখনও স্বাভাবিক আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, দুইজন আহত কেশবপুরে অনলাইন জুয়ার ফাঁদে যুবকের মৃত্যু ঝিকরগাছা প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আলীকদমে সেনা ক্যান্টিন চেকপোস্টে দুই রোহিঙ্গা আটক নলছিটিতে প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানের ব্যবসার নামে প্রতারণা, চুকনগরের রেজাউল ও সবুর আটক কসবায় পৃথক অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ মাদক কারবারি নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের লাশ উদ্ধার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলা, বিজিবি সদস্যসহ আহত ৩ প্রথম পর্যায়ে ফ্যামিলি কার্ড পাচ্ছে ৩৭ হাজারের বেশি পরিবার জগন্নাথপুরে অল টাইম ক্লিন ও শাপলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মামুন জোয়ার্দ্দার ফ্যামিলি কার্ড বস্তিবাসী পরিবারগুলোর জন্য আশার আলো উত্তরায় অভিযানে ৪৭টি মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ কেশবপুরে নকল দুধ তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ শৈলকুপা পৌর শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে বাস কাউন্টার স্থানান্তরের দাবি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রমজান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আজ থেকে নতুন রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু নারায়ণগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিশ্চিত রাখতে মোবাইল কোর্ট অভিযান শাহবাগে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করেছে সিটিটিসি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হোক নারী দিবসের অঙ্গীকার: এমপি ডা: মোসলেহ উদ্দিন ফরিদ উলিপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী হামলা, গুরুতর আহত যুবক বাঁশের সাঁকোই ভরসা, টলাখালি নদীতে স্থায়ী সেতুর দাবি যশোর চৌগাছায় অভিযান: ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা ঢাকা মিন্টু রোডে ট্রাকচাপায় নোয়াখালীর হাজী শামসুল হকের মৃত্যু, পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে আলীকদমে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড কসবা পুটিয়া সীমান্তে বিজিবির সঙ্গে গ্রামবাসীর উত্তেজনা আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ আটক, দুই মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সালথায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা আটক কুষ্টিয়ার চৌড়হাসে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত স্থবিরতা কাটাতে সংস্কারের প্রতিশ্রুতি স্বাস্থ্য খাতে নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২ মাসেও মেলেনি মিজানের সন্ধান, উৎকণ্ঠায় পরিবার বগুড়ার আদমদীঘীতে চোলাইমদসহ এক ব্যক্তি গ্রেফতার দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের গাওকান্দিয়া ইউনিয়ন কমিটি গঠন ভেড়ামারায় বিএনপি নেতার অফিসে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ, চা দোকানদার আহত শাহবাগে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

বিএনপির পূর্ব বীরগাঁও ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

শাহ্ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : শনিবার, আগস্ট ২, ২০২৫,
বিএনপির পূর্ব বীরগাঁও ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা
বিএনপির পূর্ব বীরগাঁও ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

বিএনপির পূর্ব বীরগাঁও ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদকঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার আওতাধীন পূর্ব বীরগাঁও ইউনিয়ন শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) এক আনুষ্ঠানিক ঘোষণায় এই কমিটির অনুমোদন দেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ জালাল উদ্দিন এবং প্রথম যুগ্ম আহ্বায়ক মোঃ রওশন খান সাগর।

নতুন কমিটিতে তোফায়েল আহমেদকে আহ্বায়ক এবং সাইকুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মঈনুল হোসেন, মহিবুর রহমান মবু, সিপাউর রহমান, ছাব্বির আহমদ, রাহুজ্জামান, মাহবুব খান (সাবেক মেম্বার), দুলেন মিয়া, শিরুল আহমেদ চৌধুরী ও আবু ছায়েদ।

কমিটি গঠনের পর একটি সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড কমিটির অন্তত ১০০ জনের অধিক সদস্যের উপস্থিতিতে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।

ওই কমিটিতে একজন সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ মোট ৫১ সদস্য থাকার কথাও বলা হয়।

প্রয়োজনে উপজেলা আহ্বায়ক কমিটির পরামর্শ গ্রহণ করারও নির্দেশনাও দেওয়া হয়েছে।

বিএনপির নেতাকর্মীরা আশা করছেন, এই নতুন কমিটির মাধ্যমে ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে দলের ভিত্তি আরও মজবুত হবে।

নবনিযুক্ত আহ্বায়ক তোফায়েল আহমেদ বলেন-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি একটি গণমানুষের দল। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। পূর্ব বীরগাঁও ইউনিয়নে বিএনপিকে সুসংগঠিত করা এবং জনগণের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় থাকা আমাদের প্রধান লক্ষ্য।”

যুগ্ম আহ্বায়ক সাইকুল ইসলাম বলেন- এই কমিটি আমাদের নতুন দায়িত্ব দিয়েছে, তবে দায়িত্বের সাথে রয়েছে বড় একটি চ্যালেঞ্জও। আমরা দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের একত্রিত করে শিগগিরই একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করব। ইনশাআল্লাহ, পূর্ব বীরগাঁও বিএনপি আবারও শক্তিশালী হয়ে উঠবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper