1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
রাজশাহীতে ভুয়া সাংবাদিক রানা জাল নোটসহ আটক - আমার সকাল ২৪ |
৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ১২:৩৮|
ব্রেকিং নিউজ:
রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা শাহজাদপুরে ট্যাংকলরীর ধাক্কায় প্রাণ গেল পশু চিকিৎসকের যাত্রাবাড়ী থানার অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জন গ্রেফতার চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হাসপাতাল ও ফিজিওথেরাপি সেন্টারে দেড় লাখ টাকা জরিমানা, সিলগালা অপারেশন থিয়েটার ভোগান্তি আর রোদে পুড়ে অপেক্ষা, স্বস্তি শুধু তেল প্রাপ্তিতে বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন জ্বালানি সংকটে সার কারখানায় রেশনিং, ফেঞ্চুগঞ্জে উৎপাদন বন্ধ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ডিএমপি ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযান: ৩ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা, ৯ জনকে কারাদণ্ড উজিরপুরে মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য; কবিরের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসী ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, স্ত্রী গুরুতর আহত নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কে যৌথ অভিযানে বিপুল ইয়াবাসহ ৩ জন আটক চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন চট্টগ্রামে র‍্যাবের জালে ‘গলাকাটা বাচা’: সন্ত্রাসের ছায়া ভাঙার আরেক ধাপ দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা: অর্থমন্ত্রীর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযানে ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের দাবি পতেঙ্গা সৈকতে দুর্ঘটনা: বৃদ্ধ পর্যটক আহত, নিরাপত্তা প্রশ্নের মুখে মার্কিন এফ-১৫ই বিমানের ক্রু উদ্ধার, অভিযান এখনো চলমান রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন চট্টগ্রামে সন্ত্রাসী হামলা: আহত ৪, গ্রেপ্তার ৫ তেলের দাম ও সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্য বাংলাদেশে তেলের দাম এখনও অপরিবর্তিত ডিএমপি ট্রাফিকের সমন্বিত উচ্ছেদ অভিযানে ৩,৭০,৫০০ টাকা জরিমানা, ১৩ জনের কারাদণ্ড রামপালে হাসপাতাল হঠাৎ পরিদর্শন, স্বাস্থ্যসেবার মান বাড়াতে কঠোর নির্দেশ প্রতিমন্ত্রীর কুড়িগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা: পরিবার টাকা দিতে পারায় হতাশা শেরপুরে চাঞ্চল্যকর ডলি হত্যা: ৪৮ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রেফতার ২ রামপালে মাছের ঘের দখল, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ শেরপুরে নির্বাচন কমিশনারের সভায় সাংবাদিকদের প্রবেশে বাধা, খবর বয়কটের ঘোষণা নোয়াখালী জেলা শহরে ড্রেন পরিষ্কার নিয়ে অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী পার্বতীপুরের কৃতি সন্তান তাজুল ইসলামের ব্যারিস্টার স্বীকৃতি লাভ বিজিবির অভিযানে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার রাঙ্গাবালীতে মাদকবিরোধী মানববন্ধন, সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক পরিচ্ছন্ন শহর, সুস্থ নাগরিক: বান্দরবান ৮নং পৌর বিএনপির ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান আদালতের ১৪৪ ধারা ভেঙে সংখ্যালঘু পরিবারের জমি দখল, অষ্টগ্রামে উত্তেজনা ফেসবুকে ভুয়া আইডি দিয়ে ব্ল্যাকমেইল: মেরিন ইঞ্জিনিয়ার গ্রেফতার নোয়াখালী বাসযাত্রীর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার দখলদার-চাঁদাবাজদের বিএনপিতে স্থান নেই: বরকত উল্লাহ বুলু

রাজশাহীতে ভুয়া সাংবাদিক রানা জাল নোটসহ আটক

মোঃ শাকিল আহামাদ
  • আপলোডের সময় : সোমবার, জুন ৩০, ২০২৫,
রাজশাহীতে ভুয়া সাংবাদিক রানা জাল নোটসহ আটক
রাজশাহীতে ভুয়া সাংবাদিক রানা জাল নোটসহ আটক

রাজশাহীতে ভুয়া সাংবাদিক রানা জাল নোটসহ আটক

মোঃ শাকিল আহামাদ জেলা প্রতিনিধি রাজশাহী

রাজশাহী মহানগরীর তালাইমারি মোড়ে জাল টাকা সহ জনতার হাতে আটক হয়েছে কথিত ভুয়া সাংবাদিক শুকুর রানা ওরফে এমএস রানা। এ নিয়ে সামাজিক গণমাধ্যমে (ফেসবুকে) একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়।

শনিবার রাত আনুমানিক ১১ টার সময় তালাইমারি মোড়ে চান্দু মিয়ার চায়ের দোকানে চা খেয়ে বিল পরিশোধ করে জাল টাকা দিয়ে সেই সময় চায়ের দোকানিসহ স্থানীয় জনগন রানাকে তার কাছে থাকা আরও কিছু জাল নোট সহ আটক করে মতিহার থানা পুলিশের নিকট সোপর্দ করে। আটকের সময় রানার কাছে ১০০০ টাকার ২ টি ৫০০ টাকার ৩ টি ২০০ টাকার ৩ টিসহ মোট ৪১০০ জাল টাকা পাওয়া যায়।

চায়ের দোকানদারের বক্তব্যনুযায়ী রানা এর আগেও চা- নাস্তা করে জাল টাকা দিয়েছে। সেই থেকে চায়ের দোকানদার রানার বিষয়ে আগে থেকেই সতর্ক ছিলো। গতকালও রানা দোকানে জাল টাকা দিয়ে বিল পরিশোধ করার সময় দোকানদার তাকে হাতেনাতে ধরে।

আটকের সময় রানার কাছে একটি আর ওয়ান ফাইভ মোটরসাইকেল ও একটি সাংবাদিক আইডি কার্ডও উদ্ধার করে।

শুকুর রানা ওরফে এমএস রানা ওরফে রানা আহম্মেদ ওরফে রানার বিরুদ্ধে রাজশাহী ও চাপাই নবাবগঞ্জ জেলায় বেশ কয়েকটি মামলা রয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য মতে রানা সাংবাদিকতার মতো মহৎ পেশাকে পুঁজি করে বিভিন্ন অপকর্মে জড়িত।

আটকের সময় উদ্ধারকৃত সাংবাদিক কার্ড নিয়ে উক্ত নিউজ পোর্টালের সম্পাদকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সেই সময় নির্বাহী সম্পাদক কার্ডটি দিয়ে থাকতে পারে তবে বিগত ৫/৬ বছর যাবৎ রাজশাহীতে আমাদের এমএস রানা নামের কোন সাংবাদিক নাই।” তিনি আরও বলেন সাংবাদিক পরিচয় দিয়ে যারা অপরাধের সাথে জড়িত তাদের সনাক্ত করে আইনের আওতায় আনা উচিত।

জাল টাকাসহ সাংবাদিকের গ্রেফতারের বিষয় নিয়ে নগরীতে বেশ আলোড়ন সৃষ্টি হয় এতে সাংবাদিকদের প্রতি সাধারন মানুষের মনে নেতিবাচক প্রভাব পরে।

শুকুর রানার অপরাধমুলক কর্মকান্ড নিয়ে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি ফায়সাল হোসেন বলেন, শুকুর রানা সাংবাদিক এটা গতকালই জানতে পারি, তাকে কোনদিন সাংবাদিকতা করতে দেখিনি তবে তার বিষয়ে যতটা জানলাম তাতে শুকুর রানাকে সাংবাদিক হিসেবে অবাঞ্ছিত ঘোষনা করলাম। ভবিষ্যতে সে যেন রাজশাহীতে সাংবাদিক পরিচয় না দিতে পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। ”

জাল টাকা সহ আটকের বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক বলেন,” শুকুর রানা নামের একজনকে ৪১০০ টাকার বিভিন্ন জাল নোটসহ স্থানীয় জনগন আটক করে সেই সময় তার কাছে আর ওয়ান ফাইভ মোটরসাইকেল ও একটি সাংবাদিক আইডি কার্ড পাওয়া যায়, আমরা তার বিরুদ্ধে জাল টাকা রাখার অপরাধে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করি।”

উল্লেখ শুকুর রানা ওরফে এমএস রানা ওরফে রানা আহম্মেদ ওরফে রানা চাপাই নবাবগঞ্জ জেলার বাসিন্দা। বর্তমানে বোয়ালিয়া থানার বনলতা আবাসিকে বসবাস করে। ছাগল চুরির অভিযোগ থেকে শুরু করে নারী নির্যাতন একাধিক বিয়ে করে বউদের টাকা-পয়সা আত্মসাৎ , অসামাজিক কার্যকলাপ, নিজের বাসায় দেহব্যবসা করার সময় খদ্দেরসহ তার তৎকালীন বউসহ ৪ জন নারী আটক, ব্ল্যাকমেইল করাসহ হেন কোন অপরাধ নাই যা সে করেনি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper