
হবিগঞ্জ প্রতিনিধি:
ফোরকান উদ্দিন রোমান
হবিগঞ্জ, ২৭ জুন ২০২৫:
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পাইকপাড়া (তালুকদার বাড়ী) গ্রামে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ মাদকবিরোধী অভিযানে ১৯ কেজি গাঁজা, নগদ টাকা এবং পাসপোর্টসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ সকালে শাহাজীবাজার সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট রওনকের নেতৃত্বে এবং ডিএনসি হবিগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যদের সমন্বয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে মোছাঃ রিফা আক্তার (২০), পিতা- মোঃ আকলাছ মিয়া সরকার, মাতা- মোছাঃ আফিয়া খাতুন, স্বামী- মোঃ সুমন মিয়া কে গ্রেফতার করা হয়। অভিযানের সময় রিফার স্বামী মোঃ সুমন মিয়া (২৪), পিতা- মরম আলী, মাতা- সাফিয়া খাতুন পালিয়ে যায়।
গ্রেফতারকৃত রিফার বাড়ি চুনারুঘাট থানার পাইকপাড়া গ্রামের ০২নং ওয়ার্ড, ০৪নং পাইকপাড়া ইউনিয়নে। তার কাছ থেকে উদ্ধার করা হয় –
১৯ কেজি গাঁজা
নগদ ৪১,৫০০ টাকা
A 18335282 নম্বরের একটি বৈধ বাংলাদেশি পাসপোর্ট
ঘটনার বিষয়ে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক মোঃ রবিউল্লা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং পলাতক আসামিকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।