1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
"ভাঙনের মুখে ঘরবাড়ি, কোথায় রাষ্ট্র?" - আমার সকাল ২৪ |
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৮:৪১|
ব্রেকিং নিউজ:
দায়সারা আয়োজনে নলছিটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন রূপগঞ্জে জমইয়তে হিযবুল্লাহর ইফতার ও দোয়া মাহফিল বেনাপোল স্থলবন্দরে ১৭ মেট্রিক টন পাটের বীজের চালান আটক ফরিদপুরে ইটভাটায় মোবাইল কোর্ট, দুই ভাটাকে জরিমানা উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট নারায়ণগঞ্জে ডিউটিরত পুলিশের কাছ থেকে ছিনতাইকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার, গ্রেফতার ১    পানিসারা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন, ৪৯৬ নারী পেলেন টাকা আজমপুর স্টেশনে সিগন্যাল চুরি ও রহস্যময় কার্যক্রম: স্থানীয়দের অভিযোগ জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্রছাত্রীদের ঈদ উপহার বিতরণ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় কৃষকদল নেতাসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন তেজগাঁওয়ে মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি সচেতনতামূলক সভা চট্টগ্রামের সীতাকুন্ডে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ সন্ত্রাসী আটক রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি নওগাঁর বদলগাছী শশান ঘাটে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার বান্দরবান লামায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন চট্টগ্ৰামের সড়ক দুর্ঘটনায় ফুডপান্ডা ডেলিভারিম্যান নিহত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধন লামায় ফ্যামিলি কার্ড বিতরণে প্রস্তুতি, এমপির সঙ্গে স্থানীয় নেতাদের মতবিনিময় রাজশাহীর তানোরে জিওলমারি এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে বরগুনায় মাদক কারবারি আটক স্বল্প খরচে আধুনিক রোগ নির্ণয় সেবা দিচ্ছে “ডক্টরস ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার” নান্দাইলে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত রাজশাহী সিটিতে তেলের সংকট, পাম্পে দীর্ঘ লাইন — মোটরসাইকেলে ৩০০ টাকার বেশি জ্বালানি দিচ্ছে না বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতির ওপর হামলা: প্রধান আসামি রানা মেম্বার ঢাকায় গ্রেফতার লাকসামে শ্রমিককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত শুরু মাগুরার শ্রীপুরে তেলের সংকট, বিপাকে যানবাহন চালকরা শাহজাদপুরে গাছ ফেলে পিক-আপ থামিয়ে ছিনতাই, গরুচোর অপবাদে ড্রাইভার-হেল্পারকে গণধোলাই; গাড়িতে আগুন প্রটোকল ভেঙে কৃষকের মাঠে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি রাজশাহীতে তেলের সংকট: পাম্পে লম্বা লাইন, দাম এখনও স্বাভাবিক আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, দুইজন আহত

“ভাঙনের মুখে ঘরবাড়ি, কোথায় রাষ্ট্র?”

আরিফ হাসান গজনবী
  • আপলোডের সময় : বুধবার, জুন ৪, ২০২৫,
"ভাঙনের মুখে ঘরবাড়ি, কোথায় রাষ্ট্র?"
"ভাঙনের মুখে ঘরবাড়ি, কোথায় রাষ্ট্র?"

“ভাঙনের মুখে ঘরবাড়ি, কোথায় রাষ্ট্র?”

আরিফ হাসান গজনবী
রামপাল, বাগেরহাট

“হয় আমাদের বাঁধ তৈরি করুন, না হয় আমাদের হত্যা করুন”—এমন হৃদয়বিদারক শ্লোগান সম্বলিত ব্যানার হাতে নিয়ে মানববন্ধনে অংশ নিয়েছেন বাগেরহাট জেলার রামপাল উপজেলার পেড়িখালি ইউনিয়নের রোমজাইপুর ও উড়াবুনিয়া গ্রামের শত শত এলাকাবাসী।

আজ বুধবার রামপাল ঘষিয়াখালি চ্যানেলের তীরবর্তী এলাকায় আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনের মাধ্যমে তারা দীর্ঘদিন ধরে চলমান নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ ও রাস্তা সংস্কারের দাবিতে জোরালো অবস্থান তুলে ধরেন।

ভাঙনের মুখে কয়েকটি গ্রাম

স্থানীয় সূত্রে জানা গেছে, রামপাল ঘষিয়াখালি চ্যানেলের তীরবর্তী পেড়িখালি, রোমজাইপুর ও উড়াবুনিয়া গ্রামসহ প্রায় ২ কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। ইতিমধ্যে নদীভাঙনের ফলে কয়েকটি পরিবারের বসতভিটা ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি, তিনটি গ্রামের একমাত্র চলাচলের সড়কটিও আংশিক ধসে পড়ে যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ঘষিয়াখালি চ্যানেলের গুরুত্ব

রামপাল ঘষিয়াখালি চ্যানেল দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথ। এটি মোংলা সমুদ্রবন্দর ও উত্তরবঙ্গের মধ্যে সরাসরি নৌযোগাযোগের মাধ্যম। প্রতিদিন অসংখ্য বাণিজ্যিক নৌযান এই চ্যানেলের উপর দিয়ে চলাচল করে। এই নদীর পাড়েই গড়ে উঠেছে পেড়িখালি ইউনিয়নের গুরুত্বপূর্ণ তিনটি গ্রাম, যা এখানকার মানুষের জীবিকা, কৃষি ও সামাজিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীরা বলেন, “বারবার অভিযোগ ও আবেদন জানিয়েও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা এখন চরম দুর্ভোগে দিন কাটাচ্ছি।” তারা আরও জানান, প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে রামপাল ঘষিয়াখালি চ্যানেলের পাড়বর্তী বিস্তীর্ণ এলাকাজুড়ে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।

প্রশাসনের প্রতিক্রিয়া

এ বিষয়ে বাগেরহাট জেলা উপ-সহকারী প্রকৌশলী হোসনেয়ারা জামিল সুমানা বলেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। ঈদের পর ভাঙন কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper