1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:১৬|
ব্রেকিং নিউজ:
শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে

মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ

মোঃ শাকিল আহামাদ
  • আপলোডের সময় : শুক্রবার, মে ২, ২০২৫,
মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ
মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ

পহেলা মে দিবস উপলক্ষে রাজশাহীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ

মোঃ শাকিল আহামাদ
জেলা প্রতিনিধি, রাজশাহী

আন্তর্জাতিক মহান মে দিবস (শ্রমিক দিবস) উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, রাজশাহী মহানগরীর উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন ভেরিপাড়া মোড় থেকে একটি র‍্যালি বের হয়ে কোর্ট স্টেশনে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল, ভারপ্রাপ্ত সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী মহানগর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • মোঃ কামরুজ্জামান সোহেল, সমাজকল্যাণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, রাজশাহী মহানগর

  • মোঃ সাইফুল ইসলাম, সহকারী সেক্রেটারি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, রাজশাহী মহানগর

  • মোহাম্মদ ফরিদ উদ্দিন আত্তার, আমীর, কাশিয়াডাঙ্গা থানা, রাজশাহী মহানগর

  • হাফেজ খাইরুল ইসলাম, সাবেক সভাপতি, ইসলামী ছাত্রশিবির, রাজশাহী মহানগর

আলোচনা সভায় বক্তারা বলেন, “আজ মহান মে দিবস, যা জাতীয় শ্রমিক দিবস হিসেবে পালিত হচ্ছে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন সময়ের দাবি। ইসলামে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধের নির্দেশ রয়েছে, অথচ বাস্তবতা ভিন্ন। আমাদের দেশে শ্রমিকদের প্রাপ্য মজুরি আদায় করতেও অনেক সময় রক্ত ঝরাতে হয়।”

তারা আরও বলেন, “শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে এ কাজ আরও বেগবান হবে। ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া শ্রমিকের প্রকৃত অধিকার ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই দেশের কল্যাণে কোরআন ও হাদিসভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি, যা বাস্তবায়ন একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষেই সম্ভব।”

সভায় বক্তারা জনসাধারণের সহযোগিতা কামনা করে বলেন, “বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও শ্রমিকদের সঙ্গে নিয়েই এই আন্দোলন চালিয়ে যাবে।”

সভাটি সঞ্চালনা করেন:
শরিফুজ্জামান হাসান, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, রাজশাহী মহানগর।

র‍্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মী, রিকশা ও ভ্যান শ্রমিক, দিনমজুরসহ বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper