1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নলছিটির সড়কে দানব হয়ে উঠেছে অবৈধ ডাইসু, নীরব প্রশাসন - আমার সকাল ২৪ |
৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সন্ধ্যা ৭:০৩|
ব্রেকিং নিউজ:
নোয়াখালীর মাইজদীতে প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি স্কুল নয় যেন কোচিং সেন্টার: প্রাথমিকে পড়তে হয় মাসিক বেতন দিয়ে বগুড়ার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা আটক ঝিনাইদহে স্বামী হত্যার আসামিদের মুক্তভাবে ঘোরাফেরার অভিযোগ তুলেছেন নিহতের স্ত্রী রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা শাহজাদপুরে ট্যাংকলরীর ধাক্কায় প্রাণ গেল পশু চিকিৎসকের যাত্রাবাড়ী থানার অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জন গ্রেফতার চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হাসপাতাল ও ফিজিওথেরাপি সেন্টারে দেড় লাখ টাকা জরিমানা, সিলগালা অপারেশন থিয়েটার ভোগান্তি আর রোদে পুড়ে অপেক্ষা, স্বস্তি শুধু তেল প্রাপ্তিতে বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন জ্বালানি সংকটে সার কারখানায় রেশনিং, ফেঞ্চুগঞ্জে উৎপাদন বন্ধ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ডিএমপি ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযান: ৩ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা, ৯ জনকে কারাদণ্ড উজিরপুরে মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য; কবিরের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসী ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, স্ত্রী গুরুতর আহত নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কে যৌথ অভিযানে বিপুল ইয়াবাসহ ৩ জন আটক চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন চট্টগ্রামে র‍্যাবের জালে ‘গলাকাটা বাচা’: সন্ত্রাসের ছায়া ভাঙার আরেক ধাপ দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা: অর্থমন্ত্রীর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযানে ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের দাবি পতেঙ্গা সৈকতে দুর্ঘটনা: বৃদ্ধ পর্যটক আহত, নিরাপত্তা প্রশ্নের মুখে মার্কিন এফ-১৫ই বিমানের ক্রু উদ্ধার, অভিযান এখনো চলমান রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন চট্টগ্রামে সন্ত্রাসী হামলা: আহত ৪, গ্রেপ্তার ৫ তেলের দাম ও সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্য বাংলাদেশে তেলের দাম এখনও অপরিবর্তিত ডিএমপি ট্রাফিকের সমন্বিত উচ্ছেদ অভিযানে ৩,৭০,৫০০ টাকা জরিমানা, ১৩ জনের কারাদণ্ড রামপালে হাসপাতাল হঠাৎ পরিদর্শন, স্বাস্থ্যসেবার মান বাড়াতে কঠোর নির্দেশ প্রতিমন্ত্রীর কুড়িগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা: পরিবার টাকা দিতে পারায় হতাশা শেরপুরে চাঞ্চল্যকর ডলি হত্যা: ৪৮ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রেফতার ২ রামপালে মাছের ঘের দখল, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ শেরপুরে নির্বাচন কমিশনারের সভায় সাংবাদিকদের প্রবেশে বাধা, খবর বয়কটের ঘোষণা নোয়াখালী জেলা শহরে ড্রেন পরিষ্কার নিয়ে অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী পার্বতীপুরের কৃতি সন্তান তাজুল ইসলামের ব্যারিস্টার স্বীকৃতি লাভ বিজিবির অভিযানে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার রাঙ্গাবালীতে মাদকবিরোধী মানববন্ধন, সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক পরিচ্ছন্ন শহর, সুস্থ নাগরিক: বান্দরবান ৮নং পৌর বিএনপির ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান

নলছিটির সড়কে দানব হয়ে উঠেছে অবৈধ ডাইসু, নীরব প্রশাসন

কামাল হাছান, নলছিটি।
  • আপলোডের সময় : রবিবার, মার্চ ২৩, ২০২৫,
নলছিটির সড়কে দানব হয়ে উঠেছে অবৈধ ডাইসু নীরব প্রশাসন
নলছিটির সড়কে দানব হয়ে উঠেছে অবৈধ ডাইসু নীরব প্রশাসন

নলছিটির সড়কে দানব হয়ে উঠেছে অবৈধ ডাইসু, নীরব প্রশাসন

কামাল হাছান, নলছিটি।

ঝালকাঠির নলছিটিতে প্রশাসনের নজরদারির অভাবে অবৈধ ডাইসু (সংযোজিত যান) বেপরোয়া গতিতে চলাচল করছে, যা প্রতিদিন দুর্ঘটনা বাড়াচ্ছে এবং আহত হচ্ছে পথচারী ও যাত্রীরা। স্থানীয়রা অভিযোগ করেছেন যে, প্রশাসনের নাকের ডগায় এসব যানবাহন অবাধে চললেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।

বেপরোয়া গতির এই যানগুলো শহরের প্রধান সড়ক ও অলি-গলিতে অনিয়ন্ত্রিতভাবে চলাচল করছে, যার ফলে পথচারীদের চলাফেরায় অসুবিধার সৃষ্টি হচ্ছে এবং যানজট তৈরি হচ্ছে।

নলছিটি উপজেলার বিভিন্ন সড়কে অনুমোদনহীন যানবাহনের সংখ্যা দিন দিন বাড়ছে। বিশেষ করে তিন চাকার ডিজেলচালিত ডাইসু চলাচলের কারণে সড়কগুলো হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। এসব যানবাহনের অধিকাংশ চালকের বৈধ লাইসেন্স বা প্রশিক্ষণ নেই, ফলে দুর্ঘটনা ঘটছে। একদিকে চালকরা নিজেরাই দুর্ঘটনার শিকার হচ্ছেন, অন্যদিকে পথচারীদের জন্যও মৃত্যুর ঝুঁকি তৈরি হচ্ছে।

ডাইসুগুলো মূলত ইট, বালু ও কাঠ পরিবহনের কাজে ব্যবহৃত হয়। তবে অদক্ষ চালকদের কারণে এগুলো ভয়ংকর হয়ে উঠছে। গত কয়েক বছরে নলছিটির সড়কগুলোতে ঘটে যাওয়া দুর্ঘটনার বেশিরভাগই ডাইসুর কারণে ঘটেছে। উল্লেখযোগ্য দুর্ঘটনা যেমন:

  • ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি মো. নয়ন হোসেন নামে এক হেলপার ডাইসু দুর্ঘটনায় প্রাণ হারান।

  • ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রুবেল হাওলাদার ডাইসু উল্টে চাপা পড়ে মারা যান।

  • ২০২২ সালে শুকতারা ব্রিকস এলাকায় ইটবোঝাই ডাইসুর নিচে চাপা পড়ে ভাবনা নামে এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়। স্থানীয় প্রভাবশালীদের চাপে ঘটনাটি ধামাচাপা পড়ে।

সুবিদপুর ও কুশঙ্গল ইউনিয়নের ইটভাটাগুলোতে প্রতিদিন ৪০-৫০টি ডাইসু চলাচল করে। বিশেষ করে পূর্ব গোদন্ডা সড়কে এসব যানবাহনের আধিপত্য বেশি। ভারী যানবাহনের চাপে সড়কের অবস্থা বেহাল হয়ে পড়েছে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

এছাড়া শব্দ ও বায়ুদূষণের কারণে স্থানীয়রা ভোগান্তি পোহাচ্ছেন। ফজরের নামাজের পর থেকেই এসব যানবাহনের শব্দে অতিষ্ঠ হয়ে পড়ছেন পূর্ব গোদন্ডার বাসিন্দারা, এবং রাস্তায় উড়তে থাকা ইটের গুঁড়া ও ধুলাবালিতে শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্য সমস্যা তৈরি হচ্ছে।

নলছিটির পৌর এলাকা, দপদপিয়া, মগড়, কুলকাঠি সহ একাধিক এলাকায় অবৈধ যানবাহনের বেপরোয়া গতিতে দুর্ঘটনা ঘটছে। মাঝে মাঝে রাস্তার পাশে খাদে উল্টে থাকা এসব ঝুঁকিপূর্ণ যানবাহন দেখা যায়।

স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এসব অবৈধ যানবাহন বন্ধের দাবি জানিয়ে আসছেন, তবে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতিটি দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মহলে প্রতিবাদ হলেও প্রশাসন নিঃশব্দে রয়েছে। অভিযোগ রয়েছে যে, এসব অবৈধ যানবাহনের মালিকদের মধ্যে প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন, যার ফলে সাধারণ মানুষ অভিযোগ করতে সাহস পান না।

এছাড়া স্থানীয়রা দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা চান, প্রশাসন অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করুক এবং অদক্ষ চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিক। ঈদুল ফিতরের আগে ডাইসু দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আনতে না পারলে সড়কটি মৃত্যুঘাঁটিতে পরিণত হতে পারে।

স্থানীয় সচেতনমহলও বলেছেন, এখনই কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। তারা দাবি করছেন, অনুমোদনহীন যানবাহন নিয়ন্ত্রণ, দক্ষ চালকদের প্রশিক্ষণ এবং সড়ক সংস্কারের উদ্যোগ নিলে দুর্ঘটনা কমানো সম্ভব। অন্যথায়, নলছিটি উপজেলার সড়কে দুর্ঘটনা বাড়তেই থাকবে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ সালাম জানিয়েছেন, খুব শিগগিরই এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper