1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
টাঙ্গাইল সদরের সাবেক এমপি ছানোয়ার ঢাকায় গ্রেপ্তার - আমার সকাল ২৪ |
১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| মঙ্গলবার| রাত ৪:০৮|
ব্রেকিং নিউজ:
নওগাঁর আত্রাইয়ে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বেনাপোল স্থলবন্দর শ্রমিকদের কাছে দোয়া চাইলেন বিএনপি প্রার্থী নুরুজ্জামান লিটন নাটোরে শর্ট সার্কিটের আগুনে মা ও শিশুর মৃত্যু, আহত ২ তালতলীতে ইসলামী আন্দোলনের শেষ জনসভা, জনসমুদ্রের ঢল গাজীপুরের ৫টি আসনে ব্যালট পেপার বিতরণ কার্যক্রম স্থগিত বেলকুচি ভোটকেন্দ্র ১০০% সিসি ক্যামেরায়, আইন-শৃঙ্খলা সর্বোচ্চ সতর্কতায় পরীরখাল বাজারে গভীর রাতে চায়ের দোকানে আগুন, কোটি টাকার মালামাল পুড়ে ছাই জামায়াত নেতাকর্মীদের দাবি: হামলাকারীদের গ্রেপ্তার ও ওসি প্রত্যাহার জাতীয় কৃষক দিবস উদযাপন:বোচাগঞ্জে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা সাদিক কায়েমের মোবাইল নিষিদ্ধ সিদ্ধান্তের কঠোর প্রতিবাদ বাউফলের দ্বিপাশায় নারীদের উৎসবমুখর ভোটসংলাপ লামা পৌরসভার ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ কালিয়াকৈরে ট্রাকচাপায় নারী পোশাক শ্রমিক নিহত পার্বতীপুরে ধানের শীষ প্রার্থী কামরুজ্জামানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা দেওয়ানগঞ্জে জামায়াতের বিশাল শো-ডাউন: জয় নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞা সাঈদীর ঢাকা-১৮ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন মান্না হাজিরবাগে জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত শংকরপুরে জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত আলীকদমে ১১ দলীয় জোটের গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত দুর্গাপুরে কম্পিউটার ট্রেনিং সেন্টারের ২৯তম ব্যাচের বিদায় অনুষ্ঠান ছাতকে মিলন–মিজানের নেতৃত্বে ধানের শীষের নির্বাচনী শেষ মিছিল ও জনসভা ভোট ও ভোটারের নিরাপত্তায় সালথায় যৌথ বাহিনীর ব্যাপক মহড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠপর্যায়ে পরিদর্শনে নৌবাহিনী প্রধান বিএনপি নির্বাচিত হলে দিল্লির থেকেও বরগুনা আওয়ামী লীগ ভালো থাকবেন বাংলাদেশের আলো’ পত্রিকায় বান্দরবানের আরাফাত জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত গাড়ি বহরে হামলার প্রতিবাদে সালথায় কাফনের কাপড় পরে জোটের সংবাদ সম্মেলন শিবগঞ্জে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক নাটোরের গুরুদাসপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ একজন আটক নাজিরপুরে বিএনপি প্রার্থী আলমগীর হোসেনের বিশাল নির্বাচনী জনসভা উখিয়ায় যৌথবাহিনীর অভিযান: ক্যাম্পের বাইরে থাকা ৬ শতাধিক রোহিঙ্গা আটক উলিপুর রাজনীতিতে নতুন সমীকরণ: ২০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান তালা প্রতীকের বিশাল সমর্থনে শান্তিগঞ্জে জনসভায় অঙ্গীকারবদ্ধ ব্যারিস্টার আনোয়ার হোসেন উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকারে প্রচারণার তুঙ্গে সাচিং প্রু জেরি আজ থেকে মাঠে নামছে যৌথ বাহিনী ছাগলনাইয়ায় পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার বরগুনার তালতলীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি হিরোন গ্রেপ্তার ছাগলনাইয়ায় কৃষক সমাবেশে এমপি প্রার্থীর কৃষক ও এলাকাবাসীকে সমর্থনের আহ্বান গাজীপুরে মাদকমুক্তি ও খেলাধুলার ওপর গুরুত্বারোপ করলেন এম. মঞ্জুরুল করিম রনি পটুয়াখালী-২: সাবেক মেম্বার আবদুস সালাম জামায়াতে ইসলামে যোগদান বাউফল থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ

টাঙ্গাইল সদরের সাবেক এমপি ছানোয়ার ঢাকায় গ্রেপ্তার

জাকারিয়া
  • আপলোডের সময় : রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫,
টাঙ্গাইল সদরের সাবেক এমপি ছানোয়ার ঢাকায় গ্রেপ্তার
টাঙ্গাইল সদরের সাবেক এমপি ছানোয়ার ঢাকায় গ্রেপ্তার

টাঙ্গাইল সদরের সাবেক এমপি ছানোয়ার ঢাকায় গ্রেপ্তার

টাঙ্গাইল জেলা জুনিয়র স্টাফ রিপোর্টার: জাকারিয়া

রাজধানীর ভাটারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেন (৫৪) সহ তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ৩০ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এল এর ১০ নম্বর রোডের ২৫০১ নম্বর বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার পটভূমি
ভাটারা থানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১০টায় ভাটারা থানার জে-ব্লকের ৯ নম্বর রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী মিঠুন ফকির (২৮) হামলার শিকার হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে ১৯ ডিসেম্বর ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন।

তদন্তাধীন ওই মামলার ভিত্তিতে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ছানোয়ার হোসেনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—
✅ সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী (এজাহারভুক্ত আসামি)
✅ সাবেক এমপি ছানোয়ার হোসেন (সন্দেহভাজন)
✅ আবু মুসা আনসারী (সন্দেহভাজন)

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের রবিবার দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

রাজনৈতিক প্রতিক্রিয়া
এ বিষয়ে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল বলেন,
“বিনা ভোটে নির্বাচিত টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন গ্রেপ্তারের খবরে শহরে আনন্দ-উৎসব হচ্ছে। আশা করি, দ্রুত বিচার করে তাকে শাস্তির আওতায় আনা হবে।”

এদিকে, সাবেক এমপি ছানোয়ার হোসেনের গ্রেপ্তারের খবরে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. লাবলু মিয়ার নেতৃত্বে শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।

শেয়ার করুন:

One thought on "টাঙ্গাইল সদরের সাবেক এমপি ছানোয়ার ঢাকায় গ্রেপ্তার"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper