1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
৭০ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড : অসুস্থ মেয়েকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ - আমার সকাল ২৪ |
২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| সোমবার| বিকাল ৩:৪৭|
ব্রেকিং নিউজ:
চবি মেধাবী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, শালিখায় শেষকৃত্য সম্পন্ন ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, জব্দ মাইক্রোবাস শ্রীলঙ্কাকে বৃষ্টি আইনে হারিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড সিলেটে বিপুল বিদেশি মদ জব্দ, গ্রেফতার ৩ প্রকাশ পেল মিউজিক্যাল ফিল্ম ‘ও জান’ ফেব্রুয়ারি মাসে জ্বালানি তেলের দাম কমলো ৩ নং গট্রি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনি আলোচনা সভা অনুষ্ঠিত আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশ ইসলামী আন্দোলনের আমীর রামগঞ্জ ও কমলনগরে নির্বাচনী জনসভায় যোগ দেবেন রায়পুরে আল-হেরা ইসলামিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিত্র শবে বরাত: করনীয় ও বর্জনীয় বিষয়সমূহ লামার ফাঁসিয়াখালীতে অবৈধ বালু উত্তোলনে যুবকের কারাদণ্ড, ট্রাক জব্দ ফরিদপুরে পরিত্যক্ত বাড়ি থেকে বিস্ফোরক সদৃশ ৭টি বস্তু উদ্ধার রাজশাহীতে দ্রুত ইপিজেড স্থাপন ও স্বাস্থ্যসেবা আধুনিকায়নের অঙ্গীকার ডা. জাহাঙ্গীরের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করে আদর্শ কৈখালী গড়ব: গাজী নজরুল ইসলাম ঝিকরগাছার গঙ্গাধারপুরে জামায়াতের নির্বাচনী সমাবেশ কাহারোলে রামচন্দ্রপুর ইউনিয়নে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা শিক্ষাপ্রতিষ্ঠানঘেরা ফার্মগেটে দেহব্যবসার অভিযোগ সিআইপি নির্বাচিত মাইনুল ইসলাম সোহানকে বর্ণাঢ্য সংবর্ধনা বালাগঞ্জে ‘আত-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় বান্দরবানে শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে উঠান বৈঠক জগন্নাথপুরে ‘তালা’ প্রতীকের পক্ষে গণসংযোগে সাবেক মেয়র আক্তার হোসেন মণিরামপুরে নির্বাচনী ব্যানার নিয়ে উত্তেজনা, স্বেচ্ছাসেবক নেতা হাসপাতালে নীলফামারীতে চাঁদাবাজ চক্রের সদস্য ‘জঙ্গি  নীলফামারী পৌরসভার ৭নং ওয়ার্ডে ধানের শীষের লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় আলীকদমে ধানের শীষের নির্বাচনী পথসভা, ভোটাধিকার ও উন্নয়নের আহ্বান ঝিকরগাছায় জামায়াতের মহিলা কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নাসিরনগরে থানা পুলিশের অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১ শেরপুরে বিএনপির পথসভায় তারেক রহমান নাটোর জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৪১ বন্দী স্বপ্নীল বন্ধু সংঘের নতুন পরিচালনা টিম অনুমোদিত ফ্যামিলি কার্ডের লোভ দেখালে জনগণ লাল কার্ড দেখাবে: শামীম সাঈদী শিবচরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসংযোগ ধুনটে বরইয়ের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, মামলা নৈতিক মান ও চিন্তা-শক্তি: স্বার্থের ভিড়ে সত্যের সংকট ঝিনাইগাতীতে মাদকবিরোধী অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদসহ অটোচালক আটক বালাগঞ্জে নদীভাঙনের হুমকিতে বাজার ও জামে মসজিদ রাজনগরে ধানের শীষের বিশাল জনসভা: ভোটাধিকার ও উন্নয়নের অঙ্গীকার তেজগাঁও কলেজ ফটোগ্রাফি ক্লাবের ৬ষ্ঠ বর্ষপূর্তিতে ‘Frames of Six’

৭০ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড : অসুস্থ মেয়েকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ

সাজেদুল ইসলাম রাসেল
  • আপলোডের সময় : শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫,
৭০ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড : অসুস্থ মেয়েকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ
৭০ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড : অসুস্থ মেয়েকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ

৭০ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড : অসুস্থ মেয়েকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ

সাজেদুল ইসলাম রাসেল, বগুড়া প্রতিনিধি

বগুড়া সদর পৌরসভার ১১নং ওয়ার্ড মালতী নগর পাইকপাড়া এলাকার বাসিন্দা ৭০ বছর বয়সী আবুল হোসেনের ভাগ্যে এখনও জোটেনি একটি বয়স্ক ভাতার কার্ড। বয়সের ভারে নুয়ে পড়া এই বৃদ্ধ অসুস্থ মেয়ে ও নাতিকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

আবুল হোসেনের শারীরিক অবস্থা খুবই নাজুক। তিনি বর্তমানে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েছেন। হাত-পা অচল, মুখ দিয়ে কথা বলতে পারেন না, তবে মনের দুঃখ বোঝাতে চোখের পানি ফেলেন প্রতিনিয়ত। জীবনের শেষ প্রান্তে এসে অসহায় এই বৃদ্ধ দিন কাটাচ্ছেন দুঃচিন্তায়।

পরিবারের আর্থিক অবস্থাও অত্যন্ত শোচনীয়। কিছুদিন আগে এলাকার মানুষের সহযোগিতায় একমাত্র মেয়েকে বিয়ে দিলেও দুর্ভাগ্যক্রমে তার কোমরের দুটি হিপ জয়েন্ট নষ্ট হয়ে গেছে। চিকিৎসার জন্য ডাক্তাররা বলেছেন প্রয়োজন ১০ থেকে ১২ লক্ষ টাকা, যা সংগ্রহ করা এই অসহায় বাবার পক্ষে অসম্ভব। এমন পরিস্থিতিতে মেয়েটির স্বামী তাকে বাবার ঘরে ফেলে চলে গেছেন এবং কোনো খোঁজখবর রাখছেন না। বর্তমানে মেয়েটি তার চার বছরের কন্যা সন্তানসহ বাবার ঘরে বসবাস করছে।

এমন দুঃসহ অবস্থার মধ্যে বৃদ্ধ আবুল হোসেনকে তার ১০ বছর বয়সী ছেলে, অসুস্থ মেয়ে ও নাতনিকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হয়। একসময় তিনি রিকশা চালিয়ে সংসারের ব্যয় চালাতেন, কিন্তু বর্তমানে তিনি সম্পূর্ণ কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন।

এলাকাবাসীর দাবি, সমাজের বিত্তবান ও সরকারি সহায়তা যেন এই অসহায় পরিবারের পাশে দাঁড়ায়। তারা আশাবাদী, সরকারের দৃষ্টি আকর্ষণ করে আবুল হোসেনের জন্য বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করা হবে এবং তার মেয়ের চিকিৎসার জন্য সহায়তা প্রদান করা হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper