1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
গজারিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সন্ধ্যা ৬:৩৬|
ব্রেকিং নিউজ:
রাজশাহী মহানগর যুবদল থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নওগাঁর আত্রাইয়ে ভুটভুটি দুর্ঘটনা: পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা, আহত ১ মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গজারিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ দুলাল সরকার
  • আপলোডের সময় : শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫,
গজারিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
গজারিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

গজারিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ দুলাল সরকার
স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নতুন বলাকী গ্রামে আম বাগান থেকে বিপ্লব (৩২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।

বিপ্লব রাজধানীর নতুনবাজার এলাকার আক্তার হোসেনের ছেলে। প্রায় ১০ বছর আগে তার বিয়ে হয় গজারিয়া উপজেলার নতুন বলাকী গ্রামের রুহুল আমিনের মেয়ে রাবেয়া আক্তারের সঙ্গে। তাদের সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে। বিপ্লব ঢাকায় একটি লন্ড্রি দোকানে চাকরি করতেন। তবে চাকরি হারানোর পর আর্থিক সংকটের কারণে গত আট বছর ধরে তিনি শ্বশুরবাড়িতে থাকছিলেন।

পরিবারিক সূত্রে জানা যায়, বিপ্লব নেশাসক্ত ছিলেন এবং কাজ করতে চাইতেন না। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সর্বশেষ গত ১৫ জানুয়ারি রাতে শ্বশুরবাড়িতে আসলে পরিবারের লোকজনের কাছে অপমানিত হন তিনি। কিছুক্ষণ পর রাত বারোটার দিকে বাড়ির অদূরে আম বাগানে তার ঝুলন্ত লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

বিপ্লবের স্ত্রী রাবেয়া আক্তার বলেন, “দীর্ঘ আট বছর ধরে আমি সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকি। সে কাজ করতে চাইত না এবং সংসারের দায়িত্ব নিত না। কিছুদিন আগে তাকে গজারিয়ার একটি কারখানায় কাজ দেওয়া হয়েছিল, কিন্তু সে অনিয়মিত ছিল। গত ১৫-১৬ দিন আগে সে কাউকে না জানিয়ে চাকরি ছেড়ে ঢাকা চলে যায়। গতকাল রাতে তার এখানে আসার খবর আমাদের জানা ছিল না। রাত সাড়ে বারোটার দিকে জানতে পারি আম বাগানে তার ঝুলন্ত লাশ পাওয়া গেছে।”

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার আলম আজাদ বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। নিহত বিপ্লব নেশাসক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper