1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
খুলনা অঞ্চলের মহাসড়কের বেহাল দশা: মৃত্যুর মিছিল থামছে না - আমার সকাল ২৪ |
৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সন্ধ্যা ৭:১৮|
ব্রেকিং নিউজ:
কেশবপুরে নকল দুধ তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ শৈলকুপা পৌর শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে বাস কাউন্টার স্থানান্তরের দাবি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রমজান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আজ থেকে নতুন রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু নারায়ণগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিশ্চিত রাখতে মোবাইল কোর্ট অভিযান শাহবাগে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করেছে সিটিটিসি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হোক নারী দিবসের অঙ্গীকার: এমপি ডা: মোসলেহ উদ্দিন ফরিদ উলিপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী হামলা, গুরুতর আহত যুবক বাঁশের সাঁকোই ভরসা, টলাখালি নদীতে স্থায়ী সেতুর দাবি যশোর চৌগাছায় অভিযান: ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা ঢাকা মিন্টু রোডে ট্রাকচাপায় নোয়াখালীর হাজী শামসুল হকের মৃত্যু, পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে আলীকদমে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড কসবা পুটিয়া সীমান্তে বিজিবির সঙ্গে গ্রামবাসীর উত্তেজনা আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ আটক, দুই মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সালথায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা আটক কুষ্টিয়ার চৌড়হাসে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত স্থবিরতা কাটাতে সংস্কারের প্রতিশ্রুতি স্বাস্থ্য খাতে নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২ মাসেও মেলেনি মিজানের সন্ধান, উৎকণ্ঠায় পরিবার বগুড়ার আদমদীঘীতে চোলাইমদসহ এক ব্যক্তি গ্রেফতার দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের গাওকান্দিয়া ইউনিয়ন কমিটি গঠন ভেড়ামারায় বিএনপি নেতার অফিসে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ, চা দোকানদার আহত শাহবাগে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার তেল নিতে গিয়ে যুবক খুন: ঝিনাইদহে তেলপাম্প কর্মচারীদের পিটুনিতে নিহত নিরব গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার বগুড়ায় পল্লী বিদ্যুৎ ঠিকাদার সমিতির সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন চোরাই মার্কেটে তক্ষক কোটি টাকা দামে বিক্রি—গুজবের মধ্যেই লালমনিরহাটে তিনটি তক্ষক উদ্ধার ভারতীয় নেশা সিরাপ নতুন নামে পাচারের চেষ্টা নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট প্রয়াত বৌদ্ধ ধর্মীয়গুরু কেসোলা থেরের অন্ত্যেষ্টিক্রিয়ায় জনস্রোত, উপস্থিত ছিলেন কে এস মং ব্যানারে নাম না থাকায় কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড আখাউড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুজনের কারাদণ্ড ডাক্তার দেখানোর অজুহাতে ইয়াবা বিক্রি, ক্রেতা সেজে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালাবাজার বাজার নয়, যেন অটোরিকশা স্ট্যান্ড বগুড়ায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন: কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশনের ইফতার মাহফিল সম্পন্ন “মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার” ঝিকরগাছায় আহত কর্মীদের পাশে এমপি ডা. ফরিদ ব্রাহ্মণবাড়িয়া জেলার আজমপুর রেলওয়ে স্টেশনের ভয়ঙ্কর গল্প

খুলনা অঞ্চলের মহাসড়কের বেহাল দশা: মৃত্যুর মিছিল থামছে না

ডাঃ বাদল সিকদার। 
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫,
খুলনা অঞ্চলের মহাসড়কের বেহাল দশা: মৃত্যুর মিছিল থামছে না
খুলনা অঞ্চলের মহাসড়কের বেহাল দশা: মৃত্যুর মিছিল থামছে না

খুলনা অঞ্চলের মহাসড়কের বেহাল দশা: মৃত্যুর মিছিল থামছে না

 

ডাঃ বাদল সিকদার। 

খুলনা অঞ্চলের আঞ্চলিক ও জাতীয় মহাসড়কগুলোর অবস্থা বর্তমানে অত্যন্ত নাজুক। কোথাও খানাখন্দ, কোথাও আবার উঠে গেছে পিচ। সড়ক নির্মাণের এক বছরের মধ্যেই যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দেড় ঘণ্টার রাস্তা পাড়ি দিতে এখন লাগে তিন ঘণ্টা।

খুলনা-সাতক্ষীরা মহাসড়ক:

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ৩০ কিলোমিটারের মধ্যে অন্তত ১২টি স্থানে পিচ উঠে গেছে, কোথাও উঁচু-নিচু ঢেউয়ের মতো অবস্থা, আবার কোথাও বড় বড় গর্ত। চার বছর আগে ১৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটির এমন বেহাল দশা এক বছরের বেশি সময় ধরে চলছে। গত ১১ মাসে এই সড়কে ৪৫টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩০ জন এবং আহত হয়েছেন শতাধিক।

চালক আব্দুল হাকিম মোল্লা জানান, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা পার হতে হয়। অন্যদিকে চালক হাসিবুর রহমান বলেন, সড়কটি এখন সম্পূর্ণভাবে পুনর্নির্মাণ প্রয়োজন।

যশোর-খুলনা মহাসড়ক:

যশোর-খুলনা মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার জুড়ে একই অবস্থা। টায়ার ফেটে গাড়ি উল্টে যাওয়ার ঘটনা প্রায়শই ঘটছে। সড়কের গর্তগুলো ভরাট করা হলেও তা স্থায়ী হচ্ছে না।

সাতক্ষীরা-শ্যামনগর আঞ্চলিক মহাসড়ক:

সুন্দরবনে যাওয়ার একমাত্র সড়ক পথ সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়ক দীর্ঘ এক যুগ ধরে সংস্কারহীন। এতে সুন্দরবনে পর্যটক কমছে এবং স্থানীয় মানুষ সীমাহীন দুর্ভোগে পড়ছেন।

ঝিনাইদহ-যশোর মহাসড়ক:

ঝিনাইদহ থেকে যশোরগামী মহাসড়কের বিভিন্ন স্থানে ইটের সলিং করায় ধুলার কারণে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

সড়ক বিভাগের বক্তব্য:

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া জানান, জরুরি সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়া চলছে। তবে অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের এমন ক্ষতি হচ্ছে বলে সড়ক বিভাগ দাবি করেছে।

দুর্ঘটনার পরিসংখ্যান:

বিআরটিএর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের প্রথম ১১ মাসে খুলনা বিভাগের ১০ জেলায় ৬৪৭টি সড়ক দুর্ঘটনায় ৫৯০ জন নিহত এবং ৬০০ জনেরও বেশি আহত হয়েছেন।

স্থানীয়দের দাবি, অনিয়ম ও দুর্নীতির কারণেই সড়কের এই বেহাল দশা। তারা দ্রুত টেকসই সংস্কার কার্যক্রমের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper