1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বাল্যবিবাহে জড়িত থাকায় জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। - আমার সকাল ২৪ |
৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সন্ধ্যা ৭:২০|
ব্রেকিং নিউজ:
কেশবপুরে নকল দুধ তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ শৈলকুপা পৌর শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে বাস কাউন্টার স্থানান্তরের দাবি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রমজান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আজ থেকে নতুন রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু নারায়ণগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিশ্চিত রাখতে মোবাইল কোর্ট অভিযান শাহবাগে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করেছে সিটিটিসি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হোক নারী দিবসের অঙ্গীকার: এমপি ডা: মোসলেহ উদ্দিন ফরিদ উলিপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী হামলা, গুরুতর আহত যুবক বাঁশের সাঁকোই ভরসা, টলাখালি নদীতে স্থায়ী সেতুর দাবি যশোর চৌগাছায় অভিযান: ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা ঢাকা মিন্টু রোডে ট্রাকচাপায় নোয়াখালীর হাজী শামসুল হকের মৃত্যু, পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে আলীকদমে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড কসবা পুটিয়া সীমান্তে বিজিবির সঙ্গে গ্রামবাসীর উত্তেজনা আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ আটক, দুই মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সালথায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা আটক কুষ্টিয়ার চৌড়হাসে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত স্থবিরতা কাটাতে সংস্কারের প্রতিশ্রুতি স্বাস্থ্য খাতে নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২ মাসেও মেলেনি মিজানের সন্ধান, উৎকণ্ঠায় পরিবার বগুড়ার আদমদীঘীতে চোলাইমদসহ এক ব্যক্তি গ্রেফতার দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের গাওকান্দিয়া ইউনিয়ন কমিটি গঠন ভেড়ামারায় বিএনপি নেতার অফিসে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ, চা দোকানদার আহত শাহবাগে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার তেল নিতে গিয়ে যুবক খুন: ঝিনাইদহে তেলপাম্প কর্মচারীদের পিটুনিতে নিহত নিরব গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার বগুড়ায় পল্লী বিদ্যুৎ ঠিকাদার সমিতির সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন চোরাই মার্কেটে তক্ষক কোটি টাকা দামে বিক্রি—গুজবের মধ্যেই লালমনিরহাটে তিনটি তক্ষক উদ্ধার ভারতীয় নেশা সিরাপ নতুন নামে পাচারের চেষ্টা নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট প্রয়াত বৌদ্ধ ধর্মীয়গুরু কেসোলা থেরের অন্ত্যেষ্টিক্রিয়ায় জনস্রোত, উপস্থিত ছিলেন কে এস মং ব্যানারে নাম না থাকায় কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড আখাউড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুজনের কারাদণ্ড ডাক্তার দেখানোর অজুহাতে ইয়াবা বিক্রি, ক্রেতা সেজে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালাবাজার বাজার নয়, যেন অটোরিকশা স্ট্যান্ড বগুড়ায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন: কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশনের ইফতার মাহফিল সম্পন্ন “মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার” ঝিকরগাছায় আহত কর্মীদের পাশে এমপি ডা. ফরিদ ব্রাহ্মণবাড়িয়া জেলার আজমপুর রেলওয়ে স্টেশনের ভয়ঙ্কর গল্প

বাল্যবিবাহে জড়িত থাকায় জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪,
বাল্যবিবাহে জড়িত থাকায় জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
বাল্যবিবাহে জড়িত থাকায় জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

রাজশাহীতে মোহনপুরে বাল্যবিবাহে জড়িত থাকায় জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার মোহনপুর থানার কেশরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ড গরুর হাটের পশ্চিমে নিকাহ রেজিস্ট্রার মোঃ হাবিবুর রহমানের নিকাহ্ রেজিস্টার কার্যালয়ে তার পিতা সাবেক নিকাহ্ রেজিস্টার মোঃ ফজলুর রহমান বাল্যবিবাহের সহযোগিতা করে।

বুধবার ২৭ নভেম্বর দুপুরে কেশরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ড গরুর হাটের পশ্চিমে নিকাহ্ রেজিস্টার হাবিবুর রহমানের কার্যালয়ে বাল্যবিবাহের কার্যক্রম চলে।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভ্রাম্যমান আদালত) নারী শিশু নির্যাতন ২০১৭ এর ৮ ধারায় ফজলুর রহমানকে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত ভিকটিমদেরকে তাদের অবিভাবকদের নিকট তুলে দেয়। এবং উভয়ের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার জন্য অভিভাবকদেরকে অনুরোধ জানান। এবং অল্প বয়সে বিয়ে দিলে কি কি সমস্যা হতে পারে তা তুলে ধরেন।

ঘটনা সূত্রে জানা গেছে, কাজী ফজলুর রহমানের সহযোগিতায় অভিভাবক ছাড়া ছেলে মোঃ রানা হোসেন (২০) পিতা- মোঃ মকছেদ হোসেন, মাতা- মোসা: বেদানা বেগম, গ্রাম-গোপইল, থানা- মোহনপুর, জেলা- রাজশাহী।
কন্যা – মোসা: মারিয়াম আক্তার (১৬) পিতা- নূর মোহাম্মদ মাতা- বিলকিস আক্তার, গ্রাম- পূর্ব মাইঝ পাড়া, থানা- করিমগঞ্জ, জেলা – কিশোরগঞ্জকে বাল্যবিবাহের সহযোগিতা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক উপস্থিত ব্যক্তিরা বলেন যে, ফজলু কাজীর ছোট ছেলে মোঃ মুস্তাফিজুর রহমান নিকাহ রেজিস্টার ৩নং রাইঘাটি ইউনিয়নের বিবাহ রেজিস্ট্রারী খাতায় বাল্যবিবাহ রেজিস্ট্রি করে। অধীক্ষেত্রের বাইরে মোহনপুর থানার যেকোনো এলাকায় বাল্যবিবাহ বা যেকোনো বিবাহ রেজিস্ট্রি করে থাকেন। ইতি পূর্বে টাকার বিনিময়ে অনেক বাল্যবিবাহ করিয়েছেন।

২নং ঘাষীগ্রাম ইউনিয়নের নিকাহ রেজিস্টার মোঃ মনির উদ্দিন শাহ বলেন যে, আমার ইউনিয়নের এলাকায় বাল্যবিবাহ বা যেকোনো বিবাহ ও তালাক রেজিস্ট্রি করে।
তিনি আরো বলেন গত ১৩ অক্টোবর ২০২৪ ইং তারিখে সাদিয়া আক্তার রাফিয়া, পিতা- জামিনুল মন্ডল, গ্রাম- আতা নারায়ণপুর, মোহনপুর, রাজশাহীর বিবাহ রেজিস্ট্রি করেছেন।

ফজলুর রহমানের বিরুদ্ধে রাজশাহী জেলা রেজিস্টার বরাবর অভিযোগ দেওয়ার পরেও কোন পদক্ষেপ গ্রহণ করেনি। তিনি প্রভাবশালী আওয়ামী লীগের নেতা হওয়ায় তার বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

বিগত আওয়ামী লীগের আমলে সাবেক সংসদ সদস্য (রাজশাহী -৩) মোঃ আয়েন উদ্দিন অবৈধ ভাবে মোঃ মোস্তাফিজুর রহমান রায়ঘাটি ইউনিয়নের বাসিন্দা না হওয়া সত্ত্বেও তাকে ৩নং রাইঘাটি ইউনিয়নের নিকাহ্ রেজিস্টার পদে নিয়োগ করিয়ে দেন। মোস্তাফিজুর রহমান কেশরহাট পৌরসভার স্থায়ী বাসিন্দা।

কেশরহাট পৌরসভার নিকাহ্ রেজিস্টার আব্দুল হাই আল হাদি বলেন যে, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় হইতে সমগ্র কেশর হাট পৌরসভার নিকাহ্ রেজিস্টার পদে ২০০৪ সালে নিয়োগ লাভ করি। কিন্তু ২০২০ সালে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সাব রেজিস্ট্রার মোহনপুরকে কেশরহাট পৌরসভার ১,২,ও ৩ নং ওয়ার্ড শূন্য থাকলে নিকাহ্ রেজিস্টার নিয়োগের প্যানেল করিয়া পাঠানোর জন্য নির্দেশ প্রদান করেন। কিন্তু সাব রেজিস্ট্রার মোহনপুর সাবেক নিকাহ্ রেজিস্টার মোঃ ফজলুর রহমানের নিকট প্রভাবিত হইয়া কেশরহাট পৌরসভার ১,২, ও ৩ নং ওয়ার্ড শূন্য না থাকা সত্ত্বেও নিকাহ রেজিস্টার নিয়োগের প্যানেল করিয়া মন্ত্রণালয়ে পাঠিয়েছে। অবৈধ ভাবে সাবেক সংসদ সদস্য মোঃ আয়েন উদ্দিন (রাজশাহী -৩) কেশরহাট পৌরসভার ১,২,ও ৩ নং ওয়ার্ডের নিকাহ্ রেজিস্টার হিসাবে নিয়োগ লাভ করিয়ে দেন মোঃ হাবিবুর রহমানকে।
তিনি আরো বলেন যে মোঃ ফজলুর রহমান সমগ্র কেশরহাট পৌরসভায় বাল্যবিবাহ বা যেকোনো বিবাহ ও তালাকের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বিগত আওয়ামী লীগের আমলে মোঃ হাবিবুর রহমান ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তার বিরুদ্ধে মোহনপুর থানায় একাধিক নাশকতার মামলা আছে।
রাজশাহী জেলা মুসলিম নিকাহ্ রেজিস্টার সমিতির সভাপতি কাজী মোঃ নুরুল আলম বলেন যে, ফজলুর রহমানের বিরুদ্ধে ইতিপূর্বে কয়েকবার জেলা রেজিস্টার অফিসে তার অধিক্ষেত্রের বাইরে বিবাহ রেজিস্ট্রি করার অভিযোগে ২নং ঘাষিগ্রাম ইউনিয়নের নিকাহ্ রেজিস্টার মোঃ মনির উদ্দিন শাহ এবং কেশরহাট পৌরসভার নিকাহ্ রেজিস্টার আব্দুল হাই আল হাদি এর সাথে মীমাংসা করিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি অবসার প্রাপ্ত নিকাহ্ রেজিস্টার হওয়া সত্ত্বেও অবৈধভাবে বিবাহ ও তালাক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অবৈধ কার্যক্রমের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper