1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
পল্লী চিকিৎসক কর্তৃক অপারেশন করার পর রোগীর মৃত্যু - আমার সকাল ২৪ |
২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| সকাল ৯:০৩|
ব্রেকিং নিউজ:
আমতলীতে ইসলামিক রিলিফের ঈদ ভ্যালু ভাউচার বিতরণ মাগুরায় ‘নবজাগরণ স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন’-এর আত্মপ্রকাশ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প শাহজাদপুরে রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু, ট্রাকে আগুন রমজান হোক ভ্রাতৃত্ব ও ত্যাগের সেতুবন্ধন বাউফলে প্রধানমন্ত্রীর পক্ষে ৭০০ নারীকে শাড়ি উপহার দিলেন ড. মাসুদ এমপি লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু আমতলীতে সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মিয়ার ঈদের শুভেচ্ছা মানুষের প্রতি শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা দিয়ে ইসলামের আলোকে জীবন গড়ি সিটিটিসি’র অভিযানে ১,৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি খিলগাঁও থানা এলাকা থেকে মাদক কারবারি গ্রেফতার পাঁচবিবিতে ফিল্মি স্টাইলে ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনতাই শিরোনাম: কসবায় অভিযান: কুখ্যাত মাদক ব্যবসায়ী আল আমিনসহ ২ গ্রেফতার, ৪ কেজি গাঁজা জব্দ বান্দরবানে বিএনপি নেতা সাঈদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নিখোঁজ ব্যক্তি সন্ধানের আবেদন: মোছাঃ রসনা আক্তার জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে ঈদ উপহার ও নগদ সহায়তা ঝিকরগাছা উন্নয়ন ফোরামের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন সালথায় দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ আশুগঞ্জে অভিনব কায়দায় গাঁজা তৎপরতা: টোলপ্লাজা থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার, ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার পটিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১, মৃতদেহের পকেট থেকে টাকা চুরির অভিযোগ আমতলী বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা সৈয়দ জহির ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক পরিদর্শন সুলতান সালাউদ্দিন টুকুর ব্রাহ্মণবাড়িয়ায় ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইলিশা লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রী, তদারকির অভাব—ঈদে ঝুঁকিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণ মন্ত্রী দুলু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন নীতিমালা-২০২৬ জারি লংগদুতে সেনাবাহিনীর অভিযানে অবৈধ পিস্তল ও গুলি উদ্ধার লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু ঈদে পর্যটকে মুখর রাঙামাটি–সাজেক, কটেজ ও হাউজবোটে শতভাগ বুকিং জীবননগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কবিরহাটে প্রতারণার চেষ্টা, যুবককে জনতার হাতে ধরা জগন্নাথপুরে উন্নয়ন প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের চাপায় সিএনজি চালক নিহত নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ি নিহত, পুত্রবধূ গ্রেফতার দুমকি উপজেলায় নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন রমজান চলতি বছর ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা, ঈদুল ফিতর ২০ মার্চ উদযাপিত হতে পারে ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার বুলিং প্রতিরোধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত চন্দনাইশের সাবেক ছাত্রনেতা মো. আব্দুল করিম আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

পল্লী চিকিৎসক কর্তৃক অপারেশন করার পর রোগীর মৃত্যু

সাইফুল ইসলাম
  • আপলোডের সময় : সোমবার, অক্টোবর ১৪, ২০২৪,
জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু
জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু

নওগাঁয় পল্লী চিকিৎসক কর্তৃক অপারেশন করার পর রোগীর মৃত্যু

 

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁ জেলা সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ট করা রোগী সাহেদ আলীকে অপারেশন করার অভিযোগ উঠেছে পল্লী চিকিৎসক সুমন কুমার মন্ডলের বিরুদ্ধে। তার অপারেশনের পর ক্ষতস্থানের মাংস পচে খুলে পরার পর সাহেদ আলীর মৃত্যু হয়েছে বলে জানা যায়। গত বৃহস্পতিবার সকাল সোয়া ৯ টার সময় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাহেদ আলী নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগধানা (ঘোলাগাড়ী) গ্রামের মৃত কাফির উদ্দিনের ছেলে।
অনুসন্ধানে জানা যায়, নিহত সাহেদ আলী তার কোমরে ফোঁড়া বের হওয়ার পর নওগাঁ জেলা সদর সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। সেখানে চিকিৎসা নেওয়ার এক পর্যায়ে গত ২ অক্টোবর নওগাঁ সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ট করা হয় সাহেদ আলীকে। রাজশাহী (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে তার পরিবারের লোকজন সাহেদ আলীকে বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনাটি তাদের পারিবারিক পল্লী (প্রাথমিক) চিকিৎসক সুমন কুমার মন্ডলকে জানালে সে রাজশাহীতে নিয়ে যাওয়া লাগবে না জানিয়ে রেফার্ট করার দিনই সাহেদ আলীর ফোঁড়া অপারেশন করেন। এরপর ৪দিন ধরে প্রতিদিন ড্রেসিং করে দেয়। এক পর্যায়ে অপারেশন করা স্থানের মাংস পচে খুলে পড়তে লাগলে রোগীর অবস্থা বেগতিক দেখে গত মঙ্গলবার রোগীকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন ও স্বজনরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে দেন। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় সে মারা যায়।
এ বিষয়ে নিহত সাহেদ আলীর ছেলে ফরিদ বলেন, আমরা গরিব মানুষ। আমার বাবা গেরস্তের বাড়িতে দিন মজুরী কাজ করতেন, আমিও পেটের দায়ে ঢাকা শহরে গিয়ে রিকশা চালায়। আমার বাবা ফোঁড়া জনিত কারনে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হলে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার আমার বাবাকে রাজশাহী হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য পরামর্শ দেন। বাবাকে রাজশাহীতে নেওয়ার পস্তুতিও চলছিল। সেই ফাঁকে আমাদের পরিবারের গ্রাম্য ডাক্তারের কাছে পরামর্শ নিতে বাবাকে তার চেম্বারে (সরস্বতীপুর কদমতলীর মোড়ে) নিলে গ্রাম্য ডাক্তার আমার পরিবারের লোকজনকে মিথ্যে আশ্বাস দিয়ে তিনি চিকিৎসার নামে আমার বাবাকে সেখানে অপারেশন করেন। গ্রাম্য ডাক্তারের ভুল চিকিৎসার কারনে-ই আমার বাবার মৃত্যু হয়েছে। ঘটনার ব্যাপারে মুঠোফেনে জানতে চাইলে অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক সুমন কুমার মন্ডল চিকিৎসার কথা শিকার করে বলেন, আমি ত কোন সিজার বা বড়ো কোন অপারেশান করিনি। এসময় নওগাঁ সদর হাসপাতাল থেকে রাজশাহীতে রেফার্ট করা রোগী সাহেদ আলীকে ফোঁড়া’র স্থানে অপারেশান করা হয়েছে, যা আপনি করেছেন বলে তার স্বজনরা জানিয়েছেন এবং চিকিৎসার কাগজ-পত্র ও আমরা হাতে পেয়েছি প্রতিবেদকের এমন প্রশ্নে অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক এক পর্যায়ে বলেন, আমার এই কাজটি (অপারেশান) করা ঠিক হয়নি এছাড়া
তাকে রেফার্ট করা হয়েছিল সেটিও জানতাম না।
নওগাঁ জেলা সিভিল সার্জন মোঃ নজরুল ইসলাম বলেন, কোন গ্রাম্য চিকিৎসক-ই রেফার্ড করা কোন রোগীকে চিকিৎসাই করতে পারেন না। যদি এটা করা হয়ে থাকে নি:সন্ধেহে তিনি এটা অন্যায় করেছেন।
এবিষয়ে জানতে চাইলে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ হাসমত আলী বলেন, এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper