1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
উত্যক্ত করায় বখাটে সহ দু'জন আটক পুলিশে সোপর্দ - আমার সকাল ২৪ |
১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| রাত ১:০২|
ব্রেকিং নিউজ:
রাজশাহীতে ভিজিএফের চাল বিতরণ শুরু আজমিরীগঞ্জকে আধুনিক উপজেলায় রূপান্তরের স্বপ্ন দেখছেন সিদ্দিকুর অভি শাহজাদপুর চৌকি আদালত প্রাঙ্গণে নলকূপ সচল রাখার দাবি এলাকাবাসীর রুমাবাসীর দাবি: জিংসম লিয়ান বমকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য করার আহ্বান গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার  বাকেরগঞ্জে নৌবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক রাজশাহী মেডিকেলে মায়ের মৃত্যুর পর নবজাতককে দত্তক নিতে হাসপাতালে ভিড় ঈদকে সামনে রেখে গোপালগঞ্জে ‘রাজকীয় উটের মাংস’ বিক্রির ঘোষণা ৪৭টি মাথার খুলি ও বিপুল মানব হাড়সহ কঙ্কাল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার রাজশাহীতে ২ ছিনতাইকারী গ্রেপ্তার নন্দীগ্রামে মাদকসহ ৪ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দায়সারা আয়োজনে নলছিটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন রূপগঞ্জে জমইয়তে হিযবুল্লাহর ইফতার ও দোয়া মাহফিল বেনাপোল স্থলবন্দরে ১৭ মেট্রিক টন পাটের বীজের চালান আটক ফরিদপুরে ইটভাটায় মোবাইল কোর্ট, দুই ভাটাকে জরিমানা উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট নারায়ণগঞ্জে ডিউটিরত পুলিশের কাছ থেকে ছিনতাইকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার, গ্রেফতার ১    পানিসারা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন, ৪৯৬ নারী পেলেন টাকা আজমপুর স্টেশনে সিগন্যাল চুরি ও রহস্যময় কার্যক্রম: স্থানীয়দের অভিযোগ জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্রছাত্রীদের ঈদ উপহার বিতরণ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় কৃষকদল নেতাসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন তেজগাঁওয়ে মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি সচেতনতামূলক সভা চট্টগ্রামের সীতাকুন্ডে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ সন্ত্রাসী আটক রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি নওগাঁর বদলগাছী শশান ঘাটে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার বান্দরবান লামায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন চট্টগ্ৰামের সড়ক দুর্ঘটনায় ফুডপান্ডা ডেলিভারিম্যান নিহত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধন লামায় ফ্যামিলি কার্ড বিতরণে প্রস্তুতি, এমপির সঙ্গে স্থানীয় নেতাদের মতবিনিময়

উত্যক্ত করায় বখাটে সহ দু’জন আটক পুলিশে সোপর্দ

সাইফুল ইসলাম
  • আপলোডের সময় : শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০২৪,
উত্যক্ত করায় বখাটে সহ দু'জন আটক পুলিশে সোপর্দ
উত্যক্ত করায় বখাটে সহ দু'জন আটক পুলিশে সোপর্দ

নওগাঁয় শিক্ষার্থীকে উত্যক্ত করায় বখাটে সহ দু’জন আটক পুলিশে সোপর্দ

 

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর মান্দায় গোবিন্দপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উত্যক্ত ও অন্যান্য শিক্ষার্থীদেরকে মারপিটের অভিযোগে বখাটেসহ দু’জন যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বুধবার ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার প্রসাদপুর- কাঁশোপাড়া ইউনিয়নের চকভবাণী গ্রামের কাচারিপাড়ায় তাদের আটকের পর পুলিশে সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন, মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আব্দুর রউফের ছেলে বকুল হোসেন (২৩) ও সাইদুর রহমানের ছেলে সোহাগ হোসেন (১৬)।
ভূক্তভোগী শিক্ষার্থীরা জানায়, গোবিন্দপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ৮ম’ শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে বুধবার সকালে বিদ্যালয়ে আসার পর তাকে অফিস কক্ষে ডেকে নেয় সহকারী শিক্ষক মুজাহিদুল ইসলাম এবং শহিদুল ইসলাম। এরপর তাকে মানষিকভাবে টর্চার করেন তারা। এতে সে অসুস্থ হয়ে পরে। কিন্তু প্রতিষ্ঠান চলাকালীন সময়ে তার কোন চিকিৎসা ব্যবস্থা না করায় প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য ওই প্রতিষ্ঠানে কর্মরত সুমি নামে স্থানীয় এক আয়ার বাসায় নেয়া হয় হয় শিক্ষার্থীকে।
এর আগে প্রতিষ্ঠান চলাকালীন সময়ে ওই শিক্ষার্থীর পক্ষে কথা বলা শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পরেন ঐ বিদ্যালয়েরই ১০ ম শ্রেণীতে অধ্যয়নরত সোহাগ নামে এক শিক্ষার্থী। পরবর্তীতে তার ডাকে বহিরাগত কয়েকজন বখাটে যুবক প্রতিষ্ঠানে এসে বিশৃঙ্খলা করার চেষ্টা করেন। এরই এক পর্যায়ে পরিস্থিতি বেগতিক দেখে নির্দিষ্ট সময়ের আগেই বিদ্যালয় ছুটি দিয়ে চলে যান শিক্ষক-কর্মচারীরা। এরপর বিদ্যালয় থেকে ফেরার পথে ১০ ম’ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল খালেক, এমরান হোসেন, মাহফুজ, আরিপ, নাজমুল এবং রাফীকে মারপিট করে বহিরাগত যুবকরা। এ ঘটনার পর থেকে আতঙ্কের মধ্যে রয়েছে শিক্ষার্থীরা। এমনকি অধিকাংশ শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা-যাওয়া ছেড়ে দিয়েছে। এতে করে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। তবুও এখন পর্যন্ত কোন ব্যাবস্থা নেয়নি বিদ্যালয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে জানার জন্য সহকারী শিক্ষক মুজাহিদুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার ফোন দেওয়ার পরেও তিনি তার মোবাইল ফোনটি রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি।
মান্দা থানার ওসি- তদন্ত আব্দুল গণি বলেন, ভূক্তভোগী শিক্ষার্থীর মায়ের দায়েরকৃত নারী শিশু নির্যাতন দমন আইনের মামলায় বৃহস্পতিবার সকালে বকুলকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে লিখিত মুসলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেয়া হয় সোহাগ নামে ওই শিক্ষার্থীকে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper